নিজের জন্মসনদ নিয়ে মজা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা

ফুরফুরে মেজাজে আছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাই তো নিজের জন্মসনদের বিতর্ক নিয়ে রসিকতা করতে পেরেছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ফ্লোরিডার হাওয়াইয়ে জন্ম নেওয়া এক বালককে পেয়ে বলে বসেন, ‘জন্ম তোমার হাওয়াইয়ে, সনদ আছে কি?’ পুনর্নির্বাচনের প্রচারণার জন্য গত শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্য সফরে ছিলেন প্রেসিডেন্ট ওবামা। অনির্ধারিত সফরসূচিতে এখানে-ওখানে থেমে লোকজনের সঙ্গে কুশলবিনিময় করছিলেন। একপর্যায়ে ফ্লোরিডা স্পোর্টস বারে এনড্রে ঔপারম্যান নামের এক বালকের সঙ্গে প্রেসিডেন্টের সাক্ষাত্ হয়। অভিভাবকদের পক্ষ থেকে প্রেসিডেন্টকে জানানো হয়, এনড্রের জন্ম হাওয়াইয়ে। আগামী সপ্তাহে তার সাত বছর পূর্ণ হবে। সুযোগ পেয়েই হেসে প্রেসিডেন্ট ওবামা জন্মসনদ প্রসঙ্গ তোলেন।হাওয়াইয়ে জন্ম নেওয়া প্রেসিডেন্ট ওবামার জন্মসনদ নিয়ে এখনো বিতর্ক চলছে। প্রায় অর্ধেক মার্কিনের সন্দেহ, প্রেসিডেন্ট ওবামার জন্ম যুক্তরাষ্ট্রেই হয়নি। হাওয়াই থেকে পাওয়া প্রেসিডেন্ট ওবামার জন্মসনদ নিয়ে রক্ষণশীলদের সন্দেহ এবং প্রচারণার কোনো শেষ নেই। জন্মসূত্রে নাগরিক না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার সুযোগ নেই। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি গত সপ্তাহে ওবামার জন্মসনদ নিয়ে ইঙ্গিতপূর্ণ রসিকতা করেন। মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সময় মিট রমনি বলেন, ‘আমার জন্ম মিশিগানে। তাই জন্মসনদ নিয়ে ঘাঁটাঘাঁটি করার কোনো অবকাশ নেই।’ রক্ষণশীলদের অপপ্রচারে জন্মসনদ বিতর্ক প্রেসিডেন্ট বারাক ওবামাকে তাড়া করলেও তিনি বরাবরই তা সহাস্যে মোকাবিলা করেন।প্রথম আলো
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal