নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সংবাদ সম্মেলন : বাংলাদেশে মা-কে দেখতে গিয়ে সন্ত্রাসীদের ২ লাখ টাকা চাদা দাবি ও গুম হত্যার হুমকির মুখে দেশ থেকে পালিয়ে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আদর্শ বড়ুয়া
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : বাংলাদেশে মা-কে দেখতে গিয়ে সন্ত্রাসীদের ২ লাখ টাকা চাদা দাবি ও গুম-হত্যার হুমকির মুখে দেশ থেকে পালিয়ে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আদর্শ বড়ুয়া। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ‘টক অব দ্য টাউন’ রেস্টুরেন্টে ৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে আদর্শ বড়ুয়া সদ্য বাংলাদেশে ঘুরে এসে তার করুন কাহিনী তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আদর্শ বড়ুয়া জানান, মে মাসে তিনি বাংলাদেশে যান মা-কে দেখতে, ক’দিন আগে ফিরে এসেছেন জীবনের ভয় নিয়ে। তার বাড়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১০ নং পদুয়া ইউনিয়নের ৭৯২ উত্তর পদুয়া শিকলের খুল গ্রামে। গত ৩০ শে জুন দেশে অবস্থান কালে তার কাছে স্থানীয় সন্ত্রাসীরা দুই লাখ টাকা চাদা চেয়েছে। চাদা না দেয়ায় সন্ত্রাসীরা তার বাড়ির দেয়াল ভেঙ্গে দিয়েছে। তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তার নামে দিয়েছে মিথ্যা মামলাও। আদর্শ বড়ুয়া অভিযোগ করেন, সাদা পোশাকে দু’জন পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী নাসির, সদস্য আবুল কালাম বাচা, রাফিকুদ্দীন, ইউনিয়ন পরিষদের কেরানি বাদশা, দারোয়ান ও অন্যান্যরা বাড়ী এসে হুমকি দিয়ে যায় তাকে। প্রাণভয়ে তিনি বাড়ী ছেড়ে পালান। সংবাদ সম্মেলনে তিনি সরকারের কাছে এ ঘটনার প্রতিকার চেয়েছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রতন বড়ুয়া, নবেন্দু দত্ত, ডা: টমাস দুলু রায়, সুশীল সাহা, চন্দন সেনগুপ্ত, শিতাংশু গুহ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৪ সেপ্টেম্বর নিউইয়র্কের কনসাল জেনারেলের নিকট এ বিষযে স্মারকলিপি প্রদান করা হবে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তিতে আরো কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে দেশে সংঘটিত আরো কয়েকটি সংখ্যা লঘু নির্যাতনের ঘটনা তুলে ধরে ঐক্য পরিষদ নেতারা প্রশ্ন রাখেন, এ ধরনের ঘটনা আর কতকাল চলবে? হিন্দুদের ঘর ছাড়ার হুমকি প্রসঙ্গে ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বলেন, হিন্দুরা আর ভারত যাবে না, দেশের মাটিতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে যা দরকার সবই করবে। সুনামগঞ্জে কলেজ ছাত্রীকে গণধর্ষণ প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, সবাই নির্বিকার। হিন্দু রমনী যেন গনিমতের মাল। সংবাদ সম্মেলনে হিন্দু রমনীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests