ওবামার অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগের ঘোষণা
ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক নীতিবিষয়ক উপদেষ্টা ল্যারি সামারস চলতি বছরের শেষ নাগাদ মার্কিন প্রশাসন থেকে সরে দাঁড়াবেন। তিনি মঙ্গলবার এ ঘোষণা দেন। ওবামা প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকতাই ইতিমধ্যে পদত্যাগ করেছেন। তার এ পদত্যাগের ঘোষণা ওবামার অর্থনৈতিক পরিষদকে আবারও ঝাঁকুনি দিয়েছে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্স অনলাইনের।
হোয়াইট হাউসের জাতীয় অর্থনীতি পরিষদের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন সামারস। সাবেক অর্থমন্ত্রী সামারস নব্বইয়ের দশকে মেক্সিকোর সঙ্গে মুদ্রা সংকট ও অন্যান্য বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা সমাধানে ব্যাপক অবদান রাখেন। ওবামার অর্থনৈতিক নীতির অন্যতম স্থপতি সামারস পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে হোয়াইট হাউসের কাউন্সিলর অব ইকোনমিক অ্যাডভাইজরসের সভাপতি ক্রিস্টিয়ানা রোমার ও বাজেট পরিচালক পিটার অরসজাক পদত্যাগ করেন।

গত বছর বিশ্ব অর্থনৈতিক মন্দার অবসান হয়েছে, অথচ বিশ্বের বৃহত্তম অর্থনীতি নাজুক অবস্থাসহ উচ্চ বেকারত্ব ও মন্থর প্রবৃদ্ধির সঙ্গে লড়াই করছে_ এ ধরনের সংবাদের পরিপ্রেক্ষিতে আকস্মিকভাবে ওবামার অর্থনৈতিক পরামর্শকদের পদত্যাগের ঘটনা ঘটে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি