Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্ব কাঁপানো নাইন ইলেভেনের একাদশ বর্ষপূর্তি ১১ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: September 10, 2012 | 2:04 PM

ডেস্ক রিপোর্ট : বিশ্ব কাঁপানো নাইন ইলেভেনের (৯/১১) একাদশ বর্ষপূর্তি ১১ সেপ্টেম্বর । ২০০১ সালের এই দিনে  আল কায়দা সদস্যরা নাটকীয়ভাবে যাত্রীবাহী চারটি বিমান ছিনতাই করে একযোগে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের টুইন টাওয়ার ও ভার্জিনিয়ার পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালায়। এসব হামলায় অন্তত ৩ হাজার লোক নিহত হয়। বর্ষপূর্তি উপলক্ষে নিউইয়র্ক সিটির গ্রাউন্ড জিরোতে আজ স্মরণসভা অনুষ্ঠিত হবে। যক্তরাষ্ট্র জুড়েই নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। নাইন ইলেভেনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাপ্তাহিক বেতার ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসী হামলার স্মৃতিকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে গ্রাউন্ড জিরোতে ১০০ কোটি ডলার ব্যয়ে জাদুঘর নির্মাণ করা হয়েছে। তবে নিউ ইয়র্কের মেয়র মাইকেল বুল্গুমবার্গ ও গভর্নর এন্ড্র এম কুমোর মধ্যে দ্বন্দ্বের কারণে একাদশ বর্ষপূর্তির আগে সেটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এখন গ্রাউন্ড জিরোতে ১ হাজার ৭৭৬ ফুট উঁচু (১০৪ তলা) ফ্রিডম টাওয়ার নির্মাণের কাজ চলছে। তবে ৫৫ তলার উপরের অংশে থাকবে সন্ত্রাসী হামলায় নিশ্চিহ্ন হওয়া টুইন টাওয়ারের আদলে ফ্রিডম টাওয়ার। কোনো ভয়ভীতির কাছেই আমেরিকা মাথা নত করে না, এটি তারই প্রকাশ ঘটাবে। ২০১৪ সালের শুরুর দিকে এর নির্মাণ কাজ শেষ হবে। সূত্র: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস ও ইউপিআই/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV