Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

গাঁজায় টিউমার ঝুঁকি বাড়ে

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: September 11, 2012 | 1:42 PM

ডেস্ক রিপোর্ট : তরুণদের গাঁজা সেবন অণ্ডকোষে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। যারা কখনও গাঁজা সেবন করেননি, তাদের চেয়ে গাঁজাসেবী তরুণদের ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ। সম্প্রতি এক গবেষণায় এমনই দাবি করেছেন একদল মার্কিন গবেষক। এ বিষয়ে তাদের বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে ক্যানসারবিষয়ক সাময়িকীতে। গবেষকরা জানান, গাঁজাসেবী তরুণরা অণ্ডকোষে এক ধরনের টিউমারে আক্রান্ত হন। ননসেমিনোমা বলে পরিচিত এই টিউমারটি ক্যানসারেরই একটি ধরন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা এই গবেষণা পরিচালনা করেন। মূল গবেষক ভিক্টোরিয়া করটেসিস বলেন, এ বিষয়ে পরিচালিত এটি তৃতীয় গবেষণা। প্রতিবারই দেখা গেছে, তরুণ বয়সে গাঁজা সেবন করা পুরুষদের অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েই চলেছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার সময় এসেছে। গত এক শতকে অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে আশঙ্কাজনক হারে। গবেষকরা অবশ্য অণ্ডকোষের ক্যানসারের জন্য গাঁজাকে একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করছেন না। আমেরিকান ক্যানসার সোসাইটির মতে, সাধারণত প্রতি ২৭০ পুরুষের মধ্যে একজন অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। চিকিত্সাশাস্ত্রের উন্নতির কারণে এই অণ্ডকোষের ক্যানসারে মৃত্যুর হার প্রতি ৫ হাজারে একজন। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা অবশ্য স্বীকার করেছেন, অণ্ডকোষের ক্যানসারে পুরুষেরা মূলত কিসের কুপ্রভাবে আক্রান্ত হচ্ছেন, তা অবশ্য এখনও পুরোপুরি জানা যায়নি। তারা অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত ১৬৩ তরুণ এবং প্রায় ৩০০ সুস্থ ব্যক্তির ওপর জরিপ চালিয়ে দেখেছেন, ক্যানসার আক্রান্ত তরুুণদের মধ্যে ৮১ শতাংশ কোনো না কোনো সময় গাঁজা সেবন করেছেন। ওই ৩০০ জন সুস্থ ব্যক্তির মধ্যে অবশ্য ৭০ শতাংশ গাঁজাসেবী বলে পাওয়া গেছে। গবেষকরা অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে কোকেন সেবনেও অণ্ডকোষের ক্যানসারের ঝুঁকি থাকার বিষয়টি খুঁজে পেয়েছেন বলে দাবি করেন। সূত্র : রয়টার্স/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV