Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আ. লীগের স্মরণ সভা : বেলাল তরফদার তার কর্মের মাধ্যমে সকলের প্রিয় মানুষ হয়েছিলেন

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: September 12, 2012 | 11:47 AM

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক : সম্প্রতি দূর্বৃত্ত্বের গুলিতে নিহত যুক্তরাষ্ট্র  আওয়ামী লীগের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কানেকটিকাট আওয়ামী লীগের উপদেষ্টা  লুৎফর রহমান তরফদার (বেলাল তরফদার) স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা  সভা ও দোয়া মাহফিলে বক্তারা তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, বেলাল তরফদার তার মেধা, যোগ্যতা আর কর্মের মাধ্যমে কমিউনিটিতে সকলের প্রিয় মানুষে  পরিণত হয়েছিলেন। বেলাল তরফদার ছিলেন একজন পরোপকারী, সফল সংগঠক। তাকে আমরা চিরদিন  স্মরণ করবো। বেলাল তরফদার স্মরণে সিটির জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ীর চাইনিজ  রেষ্টেুরেন্টে আয়োজিত স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। গত ৯ সেপ্টেম্বর  রোবাবার সন্ধ্যায় এই সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক  সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে  তেলাওয়াত ও বিশেষ দোয় পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম। সভায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলী, নজমুল ইসলাম ও  সামসুদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও আইরিন পারভীন, সাংগঠনিক  সম্পাদক ফারুক আহমেদ ও মহিউদ্দিন দেওয়ান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ  বখতিয়ার, প্রচার সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম), শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করীম  জাহাঙ্গীর, কৃষি বিষয়ক সম্পাদক আশরায়জ্জামান, প্রবাসী বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রহিম, নিউজার্সী আওয়ামী লীগের সভাপতি আব্দুল  মালিক চুন্নু ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেড এ  জয় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি  মোহাম্মদ সামসুল আলম ও সাধারণ সম্পাদক আজিজুল হক খোকন, আওয়ামী লীগ নেতা কাজী সিরাজ, আলমগীর হোসেন, আলী আজগর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান সরদার, এডভোকেট মোর্শেদা জামান প্রমুখ।

সভায় বক্তারা বেলাল তরফদারের  উপর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানালে সাধারণ সম্পাদক সাজ্জাদুর  রহমান সাজ্জাদ বলেন, এব্যাপারে প্রয়োজনীয় সকল উদ্যোগ ও ব্যবস্থা নেয়া হবে। বক্তারা  বেলাল তরফদার হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবী করে বলেন, আর যাতে বেলালের মতো কোন  বাঙালীকে হত্যার শিকার হতে না হয় সে ব্যাপারে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে।  এছাড়া সভায় বক্তারা ড. সিদ্দিকুর রহমান ও সাজ্জাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী  লীগের অব্যাহত কর্মকান্ডের প্রশংসা করেন এবং দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ  হাসিনার জাতিসংঘ তথা নিউইয়র্ক সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি  আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV