Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত মত বিনিময় সভায় এফডিসি’র এমডি পীযূষ বন্দ্যোপধ্যায়

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: September 12, 2012 | 11:51 AM

নিউইয়র্ক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)’র ম্যানেজিং ডাইরেক্টর এবং  প্রতিথযশা অভিনেতা পীযূষ বন্দ্যোপধ্যায় বলেছেন, চলচ্চিত্র সমাজের আমূল পরিবর্তন করতে  পারে। পিছিয়ে পড়া সমাজ পরিবর্তনের প্রয়োজনে ভালো চলচ্চিত্র নির্মাণ জরুরি। আর ভালো  চলচ্চিত্র নির্মাণের জন্য মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, গত ৪০ বছরে  বাংলাদেশের চলচ্চিত্র অগ্রসর হয়নি। বরং নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, এনালগ মেশিন এবং  সেকেলে পদ্ধতিতে এফডিসির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে গত ৪০ বছরে ৫টি ভালো ছবি  নির্মিত হয়নি। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের চিন্তার পরিবর্তন করতে হবে।  বাংলাদেশের চলচ্চিত্রের নিজস্ব এক রূপ তৈরি করতে হবে। গত ১১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার একটি রেষ্টুরেন্টে আমেরিকা-বাংলাদেশ  প্রেসক্লাব আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সভায় সভাপতিত্ব করেন  আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুল হক এবং সভা পরিচালনা করেন সাধারণ  সম্পাদক মীর শিবলী। পীযূষ বন্দ্যোপধ্যায় বলেন, বাংলা চলচ্চিত্রের দর্শক কারা, এখন  তা বলা মুশকিল। সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। সারা দেশে এখন সিনেমা হল আছে মাত্র  ৪৭১টি।

তিনি বলেন, বাংলা চলচ্চিত্রের  উন্নয়নের দাবিতে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছি। চলচ্চিত্রের চরম বেহাল  অবস্থার সময় আমি এফডিসি’র এমডি’র দায়িত্ব পেয়েছি। কঠিন এক চ্যালেঞ্জ আমার সামনে।  চলচ্চিত্র নির্মাণের পুরো সিষ্টেমে ধস। এই সংকট থেকে উত্তরণের জন্য চলচ্চিত্র  নির্মাণ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনতে হবে। আশার কথা, সরকার চলচ্চিত্রকে শিল্প  হিসাবে গেজেটে পরিণত করেছে এবং এ বছর ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট এর ঘোষণা দেবে  সরকার। এর মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে উন্নয়নের ধারা এবং জাগরণ সৃষ্টি হবে। এই  ইনস্টিটিউট হলে ৫ থেকে ১০ বছরের মধ্যে চলচ্চিত্রে পরিবর্তন আসবে। ভারতের পুনে ফিল্ম  এন্ড টেলিভিশন ইনস্টিটিউট তৈরি হয়েছিল বলে বলিউড চলচ্চিত্র আন্তর্জাতিক বাজারে  নিজেদের অবস্থান করে নিয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক  শিক্ষার পাঠ্যসূচিতে চলচ্চিত্র বিষয় অন্তর্ভূক্তি করার দাবি জানাবো শিক্ষা  মন্ত্রণালয়ে। নতুন প্রজন্ম এবং মেধাবী ছাত্রদের সম্পৃক্ত করতে পারলে বাংলা  চলচ্চিত্রে প্রাণ ফিরে আসতে পারে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এফডিসিতে  কোন লাইব্রেরী নেই, আর্কাইভ বিভাগ নেই। এনালগ সিষ্টেমের সর্বাধুনিক মেশিনারীজ  থাকলেও চলচ্চিত্র নির্মাণে মেধাবী লোকের অভাব রয়েছে। অনুষ্ঠানের শুরুতে নিউইয়র্কে  নাইন ইলাভেনে সন্ত্রাসীদের হামলায় নিহত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ  মুক্তিযুদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরতা পালন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV