বিশ্বব্যাপী জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর
কূটনৈতিক রিপোর্টার: বিশ্বনেতাদের কাছে জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের হল রুমে জীববৈচিত্র্য সম্মেলনে এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। দরিদ্র মানুষের সংখ্যাবৃদ্ধি এবং দরিদ্রতাও জলবায়ুর ওপর প্রভাব ফেলছে।
এদিকে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা সমাধানে উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী আরও বলে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়লে বাংলাদেশের ৩ কোটি মানুষ জলবায়ু শরণার্থীতে পরিণত হবে। এ জন্য জলবায়ু শরণার্থীদের পুনর্বাসনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে যৌথ উদ্যোগ নেয়ার প্রস্তাব করেন তিনি। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় বুধবার জাতিসংঘের এমডিজি সম্মেলনে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রস্তাব করেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে এবং এর ক্ষতিকর প্রভাব মোকাবেলা করতে বিশ্ব জলবায়ু সম্মেলনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত তহবিল গঠনের ওপর জোর দেন প্রধামন্ত্রী। দক্ষিণ এশিয়ার জলবায়ু নিয়ে শেখ হাসিনার এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature