লিবিয়ায় হামলায় মার্কিন রাষ্ট্রদূত নিহত
ক্রিস্টোফার স্টিভেনস I
অনলাইন ডেস্ক : লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস গতকাল মঙ্গলবার রাতে রকেট হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় দূতাবাসের আরও তিনজন কর্মী নিহত হন। পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে এ ঘটনা ঘটে। আজ বুধবার লিবিয়ার একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তা নিশ্চিত করেছেন। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সূত্র জানায়, অস্ত্রধারীর ছোড়া রকেটে মার্কিন রাষ্ট্রদূত ও তিনজন কর্মী নিহত হন। মহানবী (স.)কে কটাক্ষ করে যুক্তরাষ্ট্রে একটি চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের একপর্যায়ে বেনগাজিতে অবস্থিত মার্কিন উপদূতাবাসে (কনস্যুলেট) গতকাল মঙ্গলবার সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়। এতে একজন মার্কিন কর্মী নিহত হন। লিবিয়ার ওই কর্মকর্তা জানান, হামলার ঘটনার পর মার্কিন রাষ্ট্রদূত সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য গাড়িতে করে রওনা হচ্ছিলেন। এ সময় তাঁর গাড়ি লক্ষ্য করে অস্ত্রধারীরা রকেট ছুড়লে রাষ্ট্রদূত ও তিনজন কর্মী নিহত হন। তিনি বলেন, রাষ্ট্রদূত ও অন্য তিন কর্মীর মরদেহ যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে মার্কিন দূতাবাস ত্রিপোলিতে একটি সামরিক বিমান পাঠিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত তাদের এক কর্মী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests