Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

জোকস!

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: September 12, 2012 | 1:33 PM

**  ক্লাসে ঢুকেই শিক্ষক বললেন,‘আচ্ছা, বলো তো বিদ্যুত্ কোথা থেকে আসে?’ প্রশ্ন শুনে সবাই চুপ। কিছুক্ষণ ভেবে সর্দারজির ছেলের জবাব, ‘স্যার, বিদ্যুত্ আসে আমার মামার বাসা থেকে।’ শিক্ষক অবাক হয়ে বললেন, ‘তোমার মামার বাসা থেকে! তা কীভাবে আসে বলো তো শুনি?’ সর্দারজির ছেলের জবাব, ‘স্যার, যখন বিদ্যুত্ চলে যায়, তখন বাবা রাগ হয়ে বলেন, ‘ধুর, শালা আবারও বিদ্যুত্ বন্ধ করে দিল!’ আমার বাবার শালা তো আমার মামাই হয়, স্যার।’

**  রেস্তোরাঁয় খাওয়া শেষে বেয়ারা সর্দারজির হাতে বিলের কাগজ ধরিয়ে দিলেন। সর্দারজি পকেট থেকে একটি কার্ড বের করে বেয়ারার হাতে দিয়ে বললেন, ‘এই নিন আমার কার্ড।’ বেয়ারা কার্ডটি দেখে অবাক হয়ে বললেন, ‘কিন্তু এটা তো আপনার রেশন কার্ড।’ সর্দারজি এবার একটু রেগে বললেন, ‘তাতে কী? এটা তো একটা কার্ডই নাকি? আর আপনারাই তো বাইরে বড় করে লিখে রেখেছেন-অল কার্ডস অ্যাক্সেপটেড।’

** একদিন এক সর্দারজি তার বাবার সঙ্গে দেখা করতে প্রথমবারের মতো মুম্বাই শহরে গিয়েছেন। সকালবেলায় বাবা শহরের এক মাথায় তাকে নামিয়ে দিয়ে ঘোরাঘুরি করে যেদিকে সূর্য ওঠে সে পথ ধরে বাসায় যেতে বলেছেন। তো ঘোরাঘুরি করার পর তিনি আর বাসায় ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না। কী করা যায়, এ নিয়ে ভাবতে লাগলেন। একবার চিন্তা করলেন, কাউকে জিজ্ঞেস করা যাক। ওই পথ ধরেই হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। সর্দারজি ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, ‘দাদা, এই মুম্বাই শহরে সূর্যটা কোন দিক দিয়ে ওঠে, বলতে পারেন?’ সেই ব্যক্তি কিছুক্ষণ চিন্তা করে বললেন, ‘না ভাই। আমি এই শহরে নতুন এসেছি। এখনো ভালো করে দেখতেই পারিনি যে এখানে সূর্যটা কোন দিকে ওঠে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV