Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

দেশ নিয়ে আশাবাদ বাড়ছে মার্কিনিদের

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: September 12, 2012 | 10:32 PM

দেশ যে পথে এগিয়ে যাচ্ছে তা নিয়ে আমেরিকানদের মধ্যে ক্রমেই আশাবাদ বাড়ছে। হোয়াইট হাউস জয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য এটি একটি বড় অর্জন। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসোসের জরিপের ফলে বুধবার একথা বলা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীর ৩৯ শতাংশ বলেছেন, দেশ ঠিক পথেই যাচ্ছে বলে তারা বিশ্বাস করেন। বিপরীতে ৫৫ শতাংশ বলেছেন, দেশ ভুল পথে যাচ্ছে। ২০১০ সালের এপ্রিলের পর আশাবাদীদের হার এটাই সর্বোচ্চ। ৭ থেকে ১০ সেপ্টেম্বর টেলিফোনে এ জরিপ চালানো হয়। আশাবাদীদের এ হার গত আগস্টের প্রেক্ষাপটে বেশ উল্লেখযোগ্য। ওই সময় মাত্র ৩১ শতাংশ দেশ নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন। হতাশাবাদীদের হার ছিল ৬৪ শতাংশ। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামার জন্য এটি আরেকটি ইতিবাচক ইঙ্গিত। সাম্প্রতিক জরিপগুলো বলছে, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির তুলনায় জনপ্রিতায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ওবামা। ইপসোসের কর্মকর্তা জুলিয়া ক্লার্ক বলেন, ‘এটি ওবামার জন্য সত্যি একটি সুসংবাদ। কারণ যত লোক এখন ভাববে সব কিছু ঠিক পথেই যাচ্ছে, ওবামার জন্য পুনর্নির্বাচিত হওয়া ততই সহজ হবে।’  টেলিফোনে এক হাজার ৮৯ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের ৪৮ শতাংশই বলেন, আজই নির্বাচন হলে তারা ওবামাকে ভোট দেবেন। অন্যদিকে, রমনিকে সমর্থনের কথা বলেন ৪৫ শতাংশ। আমেরিকার যুদ্ধ ইসলামের সঙ্গে নয়_ওবামা : যুক্তরাষ্ট্রের যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়। মঙ্গলবার একথা বলে মুসলমান সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ১১তম বর্ষপূর্তিতে ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী মিট রমনি উভয়েই বলেছেন, ওই রকম পরিস্থিতে যুক্তরাষ্ট্র সব সময়ই রাজনৈতিক বিবেচনার ঊধর্ে্ব উঠে শত্রুর বিরুদ্ধে এক হয়ে লড়াই করেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে ৯/১১-এর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ওবামা বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি আমাদের যুদ্ধ আল কায়দা ও এর সহযোগীদের বিরুদ্ধে। ইসলাম বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে নয়।’  রয়টার্স/সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ