Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মহাজোট সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভায় পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: September 13, 2012 | 12:01 PM

মহাজোট সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভায় আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন নতুন পাঁচজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়া মন্ত্রীরা হলেন: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের বর্তমান হুইপ ও আওয়ামী লীগের নেতা মুজিবুল হক, দিনাজপুর-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এ এইচ মাহমুদ আলী ও যশোর-২ আসনের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজশাহী আওয়ামী লীগের সাংসদ ওমর ফারুক চৌধুরী ও ঝিনাইদহ আওয়ামী লীগের সাংসদ আবদুল হাই। শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলো ডটকমকে বলেন, সরকারের আমন্ত্রণ সত্ত্বেও আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্ত্রী হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেন। আপাতত কোনো মন্ত্রী বাদ পড়ছেন না বলেও জানা গেছে। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভার বর্তমান সদস্যসংখ্যা ৫৩। এ ছাড়া প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টা রয়েছেন। এর মধ্যে ছয়জন মন্ত্রীর পদমর্যাদা ও একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার। ২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। সাংবিধানিকভাবে বর্তমান মহাজোট সরকারের মেয়াদ আছে আগামী বছরের ২৫ অক্টোবর পর্যন্ত।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV