Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কম্পিউটারে ভাইরাস আসে কারখানা থেকেই!

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: September 15, 2012 | 12:36 PM

অনলাইন ডেস্ক : কারখানায় কম্পিউটার তৈরির সময়ই এখন ভাইরাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন সাইবার অপরাধীরা। মাইক্রোসফটের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কারখানায় নতুন কম্পিউটার তৈরির সময়ই তাতে ম্যালওয়্যার প্রবেশ করানোর চেষ্টা করছেন তাঁরা। কিছুদিন আগে ‘নিটল’ নামে এ রকম একটি ভাইরাসের সন্ধান পেয়েছেন কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা। চীনের কম্পিউটার তৈরির কারখানায় তৈরি কয়েকটি নতুন কম্পিউটারে নিটল ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন মাইক্রোসফটের বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এ ভাইরাসটি কম্পিউটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। মাইক্রোসফটের তদন্তে নিটল ভাইরাসসহ আরও ক্ষতিকর প্রোগ্রাম ছড়ানোর জন্য উঠে এসেছে ৩৩২২ ডটঅর্গ নামের একটি ওয়েবসাইটের নাম। এ নামের ডোমেইনটির ৭০ হাজারেরও বেশি সাবডোমেইন রয়েছে। মাইক্রোসফট জানিয়েছে. ২০০৮ সাল থেকে এ ডোমেইন ব্যবহার করে ভাইরাস ছড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের আদালত এ ডোমেইনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাইক্রোসফটকে অনুমতি দিয়েছেন। এদিকে ডোমেইনটির মালিক চীনা নাগরিক পেং ওং জানিয়েছেন, ভাইরাস ছড়ানোর বিষয়টি এবং মাইক্রোসফটের আইনি ব্যবস্থা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তাঁর মালিকানাধীন ডোমেইন থেকে এহেন অপকর্ম করা হলে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV