Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের মন্ত্রিসভার দপ্তর বণ্টন: মহীউদ্দীন খান স্বরাষ্ট্র, ইনু তথ্য, মুজিব রেল

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: September 15, 2012 | 7:03 PM

মন্ত্রিসভায় রদবদলের পর দপ্তর বণ্টন করা হয়েছে। নতুন পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, মন্ত্রিসভায় পুরনো কয়েক মন্ত্রীর দপ্তরে বড় ধরনের রদবদল করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত মন্ত্রিসভার দপ্তর বণ্টন/পুনর্বণ্টন সংক্রান্ত বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৯ সালের ৬ই জানুয়ারি এবং ২০১২ সালের ১৮ই এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল ৩ (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে ১৩ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন/ পুনর্বণ্টন করা হয়েছে। বহু সমালোচনা ও বিতর্কের পর এডভোকেট সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব  দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে নবনিযুক্ত মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে। রেলপথ ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুধু যোগাযোগ মন্ত্রণালয়ের (সড়ক বিভাগ ও সেতু বিভাগ) দায়িত্ব দেয়া হয়েছে। আর রেলপথ মন্ত্রী হয়েছেন নবনিযুক্ত মন্ত্রী মো. মুজিবুল হক। দুর্নীতির অভিযোগে এ মন্ত্রণালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করার পর  যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এতে বাড়তি দায়িত্ব পালন করে আসছিলেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজাদ শুধুমাত্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাসানুল হক ইনু। ড. মো. আবদুর রাজ্জাকের ওপর ন্যস্ত হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী করা হয়েছে আবুল হাসান মাহমুদ আলীকে। এছাড়া, রাজিউদ্দিন আহমেদ রাজু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এখন শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সামলাবেন। অন্যদিকে সাবেক কূটনীতিক মোস্তফা ফারুক মোহাম্মদ তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয় থেকে এর আগে দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। এছাড়া, নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে ওমর ফারুক  চৌধুরীকে শিল্প প্রতিমন্ত্রী করা হয়েছে মো. আবদুল হাইকে করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV