Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : নতুন জরিপে তিন পয়েন্ট এগিয়ে ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: September 15, 2012 | 7:22 PM

 ডেস্ক: নতুন এক জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি থেকে তিন পয়েন্টে এগিয়ে রইলেন বারাক ওবামা। দেশের বর্তমান অবস্থার অনেক কিছুতেই সন্তুষ্ট নয় মার্কিন জনগণ। তারপরও প্রেসিডেন্ট নির্বাচনে তার উপরই আস্থা রাখছেন তারা। যেমনটি ফুটে উঠেছে সিবিএস নিউজ ও নিউ ইয়র্ক টাইমসের যৌথভাবে করা জরিপটিতে। এতে দেখা যায়, ৬ই নভেম্বরের নির্বাচনে ৪৯ ভাগ সম্ভাব্য ভোটার সমর্থন দিচ্ছেন ওবামাকে। বিপরীতে মিট রমনিকে সমর্থন দিচ্ছেন ৪৬ ভাগ। জরিপে অংশ নেয়া ৪ ভাগ ভোটার বলেছেন, তারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তবে চার বছরের আগের তুলনায় দেশ ভালো না খারাপ অবস্থায় আছে? এমন প্রশ্নে ৩৬ ভাগ অংশগ্রহণকারী বলেছেন ভালো করছে দেশ। আর ৩৯ ভাগ বলেছেন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। জরিপে দেখা যায়, ৬৫ বছর ও এর বেশি বয়সীদের কাছে রমনি প্রিয়। তবে তরুণদের কাছে ওবামাই পছন্দের স্থানে রয়েছেন। নারী ভোটারদের কাছে ওবামার গ্রহণযোগ্যতা বেশি ৫৩-৪১ পয়েন্টে। অন্যদিকে পুরুষদের কাছে এগিয়ে রমনি ৫২-৪৪ পয়েন্টে। ৮ থেকে ১২ই সেপ্টেম্বর দেশব্যাপী টেলিফোনে ১৩০১ জন প্রাপ্ত বয়স্কের উপর জরিপটি চালানো হয়। এএফপি/মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV