Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিতর্কিত চলচ্চিত্রটির অনলাইন সম্প্রচার জারি রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা : হোয়াইট হাউসের অনুরোধে গুগলের ‘না’

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: September 15, 2012 | 7:34 PM

অনলাইন ডেস্ক: ইসলামবিরোধী যে চলচ্চিত্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে মার্কিনবিরোধী বিক্ষোভ চলছে, সেটি ইউটিউব থেকে সরাবে না গুগল ইনকরপোরেট। গতকাল শুক্রবার গুগলকে বিতর্কিত চলচ্চিত্রটির অনলাইন সম্প্রচার জারি রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল হোয়াইট হাউস। কিন্তু গুগল কর্তৃপক্ষ আজ জানিয়েছে, তারা চলচ্চিত্রটির প্রচার অব্যাহত রাখবে।

রয়টার্সে প্রকাশিত খবরে গুগল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, গত বুধবার মার্কিন দূতাবাসে হামলা হওয়ার পর মিসর ও লিবিয়ায় চলচ্চিত্রটির প্রচার বন্ধ করে দিয়েছে গুগল। ভারত ও ইন্দোনেশিয়ায় চলচ্চিত্রটি সেন্সর করে প্রচার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আর কোনো রাজনৈতিক চাপে নয়, বরং কোনো দেশের স্থানীয় আইন অনুসারে চলচ্চিত্রের প্রচার নিয়ন্ত্রণ করা হবে।
গুগল জানায়, মিসর ও লিবিয়ায় চলচ্চিত্রটির বিষয়ে প্রতিক্রিয়া খুবই স্পর্শকাতর হওয়ায় সেখানে এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইননোসেন্স অব মুসলিমস’-এর প্রতিবাদে লিবিয়ার বেনগাজিতে গত মঙ্গলবার রাতে মার্কিন কনস্যুলেট ভবনে হামলা হয়। ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স ও তিন কর্মকর্তা নিহত হন। এরপর ইয়েমেনে মার্কিন দূতাবাসের সামনে, সুদানে ব্রিটিশ ও জার্মান দূতাবাসের সামনে বিক্ষোভ ও হামলা হয়েছে। গতকাল মিসর, ফিলিস্তিন, ইরাক, ইরান, লেবানন, সুদান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে মার্কিনবিরোধী বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয়জন বিক্ষোভকারী মারা যায় বলে রয়টার্সের খবরে বলা হয়।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV