Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আমার পাসপোর্ট জব্দ হয়নি- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: September 16, 2012 | 6:26 PM

সরকারের শীর্ষ পর্যায়ের একজনের আত্মীয়ের কানাডীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে’ মর্মে সংবাদমাধ্যমে প্রচারিত খবরের ব্যাপারে সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে কানাডাপ্রবাসী সায়মা ওয়াজেদ পুতুল।
তিনি বলেন, আমাদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আমাদের পাসপোর্ট জব্দ করা হয়নি। পুতুল বলেন, বাংলাদেশের উইকলি হলিডে পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সরকারের শীর্ষ পর্যায়ের পারিবারিক সদস্যের পাসপোর্ট জব্দের যে খবর বেরিয়েছে তাতে জনমনে সন্দেহের উদ্রেক হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্পষ্টভাবে বলতে চাই যে, কানাডায় আমরা দীর্ঘদিন ধরে আছি। আমাদের ক্ষেত্রে এমন কিছু ঘটেনি, যা নিয়ে সন্দেহের কিছু আছে। ইউনিসেফের একটি বৈঠকে যোগ দিতে শুক্রবার সায়মা ওয়াজেদ পুতুল নিউ ইয়র্কে এলে ওই খবর প্রসঙ্গে সেখানে উপস্থিত সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চান। এসময় পুতুল হেসে বলেন, ভেরি গুড কোশ্চেন, বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন। আমি নিউ ইয়র্ক থেকে কানাডা যাচ্ছি। যদি পাসপোর্টই জব্দ হয় তাহলে সেখানে যাচ্ছি কিভাবে? পরে  জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবদুল মোমেনও অপর এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। রাষ্ট্রদূত আবদুল মোমেন আরও জানান, প্রধানমন্ত্রীর জামাতা মাশরুর হোসেন বর্তমানে কানাডাতেই অবস্থান করছেন। নিউ ইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক সৌজন্য বৈঠকে রাষ্ট্রদূত আবদুল মোমেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা খবর সংবাদ মাধ্যম বিশেষ করে ফেসবুকসহ সোশাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। শনিবার নিউ ইয়র্কে ইউনিসেফের একটি বৈঠকে যোগ দেন সায়মা ওয়াজেদ পুতুল। রাষ্ট্রদূত আবদুল মোমেন সাংবাদিকদের কাছে আরও বলেন, সায়মা ওয়াজেদ পুতুল স্পষ্ট করেই বলেছেন, সাংবাদিকরা কোন কিছুর ওপর রিপোর্ট করার আগে খবরের সত্যতা সম্বন্ধে যেন নিশ্চিত হয়ে নেন। পুতুলের ভাষায়, আমাদের দিকে অনেকেই সন্দেহের তীর ছুড়েছেন। তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের নিয়ে অপপ্রচার করে কোন লাভ নেই। এ বিষয়ে কোন রিপোর্ট করতে হলে আমাদের সঙ্গে কথা বলেই তা করা উচিত।   সূত্র : বাংলানিউ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV