বিশ্বব্যাংকের মন গলাতে দুই উপদেষ্টা ওয়াশিংটনে!

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে টানাপড়েনের জট খুলতে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা ওয়াশিংটনে।জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী গত রাতে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়েন। বেশ ক’দিন ধরে দুই উপদেষ্টার ওয়াশিংটন সফর নিয়ে ঢাকায় আলোচনা চলছিল। আগস্টের শেষ দিকে দীর্ঘ ওয়াশিংটন সফর শেষে ঢাকায় ফিরে এ মাসের শুরুতে আকস্মিক দিল্লি সফর করেন ড. গওহর রিজভী। সে সময় তার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান। পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংককে ফেরানোর শর্ত পূরণে অর্থ উপদেষ্টার পদত্যাগ নিয়ে যখন ঢাকায় যখন জোর জল্পনাকল্পনা চলছিল তখন তারা সব কিছুকে দূরে ঠেলে ছোটেন দিল্লির পথে। সেখানে তিন দিন কাটিয়েছেন। কার সঙ্গে কি কথা হয়েছে তা খোদ ঢাকার পররাষ্ট্র দপ্তরও জানতে পারেনি। দিল্লি থেকে ফিরে মসিউর রহমান তার পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে পাল্টা তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে দাবি করেন। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় অর্থ উপদেষ্টাকে ছুটিতে পাঠানো এবং অর্থমন্ত্রীকে সরিয়ে দেয়ার পরামর্শ আসে। অবশ্য প্রধানমন্ত্রী এ নিয়ে নীরব ছিলেন। উপদেষ্টার পদত্যাগ কিংবা ছুটি ছাড়া বিশ্বব্যাংক কিভাবে অর্থায়নে ফিরবে- তা দেখার অপেক্ষায় ঢাকা। অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১০ দিনের জন্য ঢাকা ছেড়েছেন। তিনি চীনে গেছেন। সেখানে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে চীনের সঙ্গে আলোচনার কথা। ফেরার পথে প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপে থাকা অর্থমন্ত্রী চিকিৎসাও করাবেন। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests