Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জাতিসংঘের ৬৭ তম অধিবেশনে কয়েক লাখ টাকায় হোটেল ভাড়া করে প্রমাণ করল এই সরকার হরিলুটের মহোৎসবে মেতে উঠেছে : জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: September 17, 2012 | 5:15 PM

হাকিকুল ইসলাম খোকন, বাপ্‌স নিউজ, নিউইয়র্ক  : গত ১৫ সেপ্টেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল  জেএসডি যুক্তরাষ্ট্র শাখার এক সভা অনুষ্ঠিত হয়। জেএসডি যুক্তরাষ্ট্র শাখার  সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে এবং জেএসডি যুক্তরাষ্ট্র শাখার  সাধারণ সম্পাদক শামছুদ্দীন আহমদ শামীমের পরিচালনায় জ্যাকসন হাইটসস্থ  অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল  জেএসডির সহ-সভাপতি হেলাল উদ্দিন ও সুভাষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক তসলিম  উদ্দিন খাঁন, সহ-সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন ও মোঃ রফিক উল্লাহ এবং   সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
সভায় বক্তারা বর্তমান  সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে বলেন, কুইক রেন্টাল নাম দিয়ে অল্প সময়ে  কোটি কোটি টাকা লোটপাট। উল্লেখযোগ্য হারে এমপি, মন্ত্রিরা হঠাৎ কয়েক হাজার  কোটি টাকার মালিক হয়ে দেশকে দেউলিয়া করে ফেলেছে। পদ্মা সেতু দুর্নীতির ফলে  বর্হিবিশ্বে বাংলাদেশ আজ সরকারী মদদে দুর্নীতিবাজ দেশে পরিণত হয়েছে।  আওয়ামী দলবাজদের দিয়ে গঠিত সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ এবং সরকারের  উপদেষ্টার দুর্নীতির কারণে সোনালী ব্যাংকসহ রাষ্ট্রীয় ব্যাংকগুলোর আর্থিক  অবস্থা শোচনীয়। শুধু সোনালী ব্যাংক হলমার্ক সহ আরোও কিছু ভূইফোঁড় কোম্পানি  বন্ডেড ও নন বন্ডেড জালিয়াতি করে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে।  জ্বালানী তেলের দাম বারবার বৃদ্ধি করে জাতির রক্ত শোষণ করা হলেও সেবার  মানের উন্নতির বদলে দিনদিন জ্বালানী খাতকে পঙ্গু করে দেয়া হচ্ছে।

JSD___SaKiL___1
সভায়  বক্তারা আরো বলেন- বর্তমান ১৪ দলীয় সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্যখাতে  ৫টি উল্লেখযোগ্য প্রকল্পে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি মাত্র কয়েক জন   শীর্ষ নেতা ইঙ্গিতে হয়। মন্ত্রিরা সংসদে উত্তপ্ত বাক্য বিনিময় ছাড়া কোন  উন্নতি আজও চোখে পড়ার মত নয়। এক নেত্রীর নির্দেশে চলে সবকিছু এমন ক্ষোভ  প্রকাশ করে বক্তরা বলেন- আদালত থেকে শুরু করে একজন সাধারণ সরকারী কর্মচারী  নিয়োগ বদলী সব ফাইল প্রধানমন্ত্রির অফিসে প্রেরণ ও স্বাক্ষর করা হয়। এটা এক  ব্যক্তির এবং একক স্বৈরশাসনের নামান্তর। বিচারাধীন বিষয়ে মন্ত্রিদের  উসকানীমূলক বক্তব্য দেখে মনে হয় দেশে আইন কানুন বলতে কিছু নাই।
মানবাধিকার  বিষয়ে বক্তরা বলেন- নিরীহ লিমনকে পঙ্গু করে এখন তার পরিবারকে প্রহসনের  হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে রাষ্ট্রে উদ্যোগে যা নিন্দনীয় এবং সম্পূর্ণ  মানবতা বিবর্জিত। আদালত চত্বরে প্রকাশ্যে পুলিশ নারীদের শ্লানতাহানী করে।  আইনজীবিদের পেটায়। কর্তব্যরত সাংবাদিককে পুলিশ গলা টিপে ধরে, হাতপা ভেঙ্গে  পঙ্গু করার মত ভাষা ব্যবহার করে কিছু এর কোন প্রতিকার নাই, কোন বিহিত  ব্যবস্থা গ্রহণ করা হয় না।
বাংলাদেশের খালে-বিলে বেওয়ারীশ লাশ  উদ্ধার প্রসঙ্গে বক্তরা বলেন- প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে অসংখ্য লাশ  উদ্ধার করা হচ্ছে। র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার এবং সরকার দলীয়  কর্মীদের সংশ্লিষ্টতায় চলছে হত্যাযজ্ঞ। এসব দেখে প্রতিয়মান হচ্ছে, দেশ যেন  ১৯৭১ থেকে ১৯৭৫ সালের রক্ষি বাহিনী, লাল বাহিনীর বিভৎস নির্যাতন শুরু  হয়েছে। তৎকালীন সময়ে নেতা কর্মীদের হত্যা করে। শ্রমিক নেতা, শিক্ষক,  আইনজীবি, বিরোধীদলীয় নেতা কর্মীদের নির্যাতন বন্ধের জন্য বর্তমান সরকারকে  দেশী বিদেশী মানবাধীকার সংস্থাগুলো প্রতিবাদ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  জন্য বার বার বলে আসলে ও সরকার তা কর্ণপাত করে না।
বক্তরা  শিক্ষাঙ্গনে নৈরাজ্য বিষয়ে সরকারের উসকানী এবং বুয়েট, রাজশাহী  ইউনিভার্সিটি, ঢাবি, সিলেটের এম,সি কলেজের ছাত্রাবাস পুড়ানোসহ সব বিষয়ে  স্পষ্ট প্রমাণ মিলে সরকার দলীয় ছাত্র/যুব সংগঠনের যোগসুত্র। মন্ত্রিরা  দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বললেও এর কোন সুরাহা হয়নি বরং সরকারী দলের  নৈরাজ্য এখন চরম পর্যায়ে। রাষ্ট্রীয় অর্থ হরিলুট করা হচ্ছে উল্লেখ করে  বক্তরা বলেন- বর্তমান প্রধানমন্ত্রী শেয়ার বাজার লুটকারী চিহ্নিত শেয়ার  কেলেঙ্কারীদের রাষ্ট্রীয় ভবনে নিয়ে বৈঠক করেন। এবং সমুদ্র বিজয় নামে কোটি  কোটি টাকার সংবর্ধনা অনুষ্ঠান করেন। বিদেশে বিভিন্ন সময়ে সফরে অপ্রয়োজনীয়  বহর নিয়ে ভ্রমণ করে কোটি কোটি টাকার ভ্রমণ বিলাস করছেন ঠিক  পররাষ্ট্রমন্ত্রী দিপু মনির মত। সর্বশেষ জাতিসংঘের ৬৭ তম অধিবেশনে কয়েক লাখ  টাকায় হোটেল ভাড়া করে প্রমাণ করলেন এই সরকার হরিলুটের মহোৎসবে মেতে উঠেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV