নিউইয়র্কে ৬ অক্টোবর থেকে ৩ দিনব্যাপী রিহ্যাব হাউজিং ফেয়ার
এনা, নিউইয়র্ক : ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে ৩ দিনের রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হবে। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানান ঐ ফেয়ারের আয়োজক সংস্থা ‘এসএসবি মাল্টি সার্ভিসেস ইনক।’ এ সময় লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৫ বছর থেকেই নিয়মিতভাবে ‘রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ’ তথা রিহ্যাবের উদ্যোগে এ ধরনের মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এর ফলে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশে তাদের স্বপ্নের আবাস নির্মাণে সক্ষম হয়েছেন। আরো জানানো হয়, এবারের মেলায় রাজধানী ঢাকার বিখ্যাত ৪৫টি প্রতিষ্ঠান অংশ নেবে এবং তা অনুষ্ঠিত হবে লং আইল্যান্ড সিটিতে সাউন্ডভিউ ব্রডকাস্টিং তথা এনটিভি মিলনায়তনে। সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয়, আসন্ন হাউজিং ফেয়ারের উদ্বোধন করবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন।

এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মেলার স্থান বাংলাদেশী কম্যুনিটির অত্যন্ত পরচিত হওয়ায় বিপুল লোকসমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন। এসএসবি মাল্টিসার্ভিসেস ইনকের প্রেসিডেন্ট রফিক আহমেদ ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইভেন্ট কো-অর্ডিনেটর রাশেদ আহমেদ এবং শিমুল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’র ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস মজুমদার, সেক্রেটারী দিদারুল আলম, উপদেষ্টা হারুন ভূইয়া। তারা সকলে রিহ্যাব হাউজিং ফেয়ারকে সফল করতে যাবতীয় সহায়তা প্রদানের অঙ্গিকার করেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








