ভার্জিনিয়ায় ১০০ বছরে প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকর আজ
ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে টেরেসা লুইস নামে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আজ বৃহস্পতিবার। গত মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট ওই নারীর প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেওয়ায় এ সাজা কার্যকরের সর্বশেষ বাধা দূর হয়ে গেছে। এর আগে অঙ্গরাজ্যটির গভর্নরও তাঁর প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।
২০০২ সালে নিজ বাড়িতে খুন হন বর্তমানে ৪১ বছর বয়সী টেরেসার স্বামী ও সৎ সন্তান। পরে টেরেসা স্বীকার করেন, জীবন বীমা পলিসির সাড়ে তিন লাখ ডলার পাওয়ার লোভে তিনিই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি জানান, এ কাজ করার জন্য তিনি দুজন খুনি ভাড়া করেন। গ্রেপ্তার হওয়ার পর ওই দুই খুনিও তাদের দোষ স্বীকার করে। আদালত ২০০৬ সালে দুই খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড ও খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে টেরেসাকে মৃত্যুদণ্ড দেন। সর্বশেষ প্রাণভিক্ষার আবেদন করা হলে মঙ্গলবার তাও নাকচ করে দেন সুপ্রিম কোর্ট।
ভার্জিনিয়ার গভর্নর রবার্ট ম্যাকডোনেল বৃহস্পতিবার টেরেসার মৃত্যুদণ্ড নিশ্চিত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তাঁর এ দণ্ড কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রের যে কয়েকটি অঙ্গরাজ্যে এখনো মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন রয়েছে, ভার্জিনিয়া তার অন্যতম। তবে অঙ্গরাজ্যটিতে গত প্রায় ১০০ বছরে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। সর্বশেষ ১৯১২ সালে সেখানে ভার্জিনিয়া ক্রিশ্চিয়ান নামে ১৭ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র : এএফপি।
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX