বর্তমান সরকারের মত আমরা ভারতের অনুগত পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী নই : নিউইয়র্কে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিএনপি নেতা ড. রিপন
নিউ ইয়র্ক, নিউইয়র্কে‘ মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডাসহ আন্তর্জাতিকভাবে প্রভাবশালী দেশগুলোর নীতি নির্দ্ধারকদের মধ্যে তারেক রহমানকে নিয়ে যে বিভ্রান্তি ছিল, এখন সেটি নেই। শেখ হাসিনা সরকারের পৌণে ৪ বছরেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোন প্রমাণ পেশ করা সম্ভব না হওয়ায় তারেক রহমানের আন্তর্জাতিক ইমেজ এখন অনেক ভালো।’ খবর বার্তা সংস্থা এনার।
ড. রিপন আরো বলেন, ‘প্রভাবশালী দেশগুলোর কূটনীতিকরা জানতে চাচ্ছেন যে সামনে সরকার গঠনের ক্ষেত্রে বিএনপি কোন ধারাকে প্রাধান্য দেবে অর্থাৎ তারা এখন অনুধাবনে সক্ষম হয়েছেন যে বাংলাদেশে সকল দলের অংশগ্রহনে নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে।’ ‘গত রমজানের প্রাক্কালে প্রিজন সেলে জামায়াত নেতা গোলাম আজমের সাথে শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে শেখ সেলিম সাক্ষাৎ করেছেন বলে নিউইয়র্কের ঠিকানা পত্রিকার চলতি সংখ্যায় ব্যানার হেডিংয়ে প্রকাশিত সংবাদেও প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ড. রিপন বলেন, ‘ক্ষমতায় থাকার জন্যে এবং ক্ষমতায় যাবার জন্যে এমন কোন কাজ নেই আওয়ামী লীগ করতে পারে না। তারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচারের কথা বললেও ক্ষমতায় যাবার স্বার্থে সে বিচার থেকে সরে দাঁড়াতে সামান্যতম কার্পণ্য করবে না। অতীতে এমন ঘটনা বহুবার জাতি প্রত্যক্ষ করেছে।’
ড. রিপন উল্লেখ করেন, ‘বিএনপি হচ্ছে আওয়ামী লীগের একমাত্র টার্গেট।’ ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) জ্যাকসন হাইটসের পালিক পার্টি সেন্টারের এ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয় ড. রিপনের আহবানে। তবে শরুতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদ এবং সাবেক সেক্রেটারী জিল্লুর রহমান জিল্লু। মঞ্চে উপবেশন করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, সেইভ দ্য বাংলাদেশ মুভমেন্টের সভাপতি ডা. শাহ আলম, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারী আবু সাঈদ আহমেদসহ নেতৃবৃন্দ। এ সময় বার্তা সংস্থা এনার এক প্রশ্নের জবাবে ড. রিপন বলেন যে, যুক্তরাষ্ট্রে বিএনপির শাখা কমিটি আছে কি নেই কিছুই তিনি জানেন না। এজন্যে তিনি নিজে এ অনুষ্ঠান হোস্ট করছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিএনপির কার্যকরী কমিটির অস্তিত্ব নিয়ে গ্র“পিং চলছে এবং ৪ খন্ডে বিভক্ত হয়ে কাজ চলছে। শুধু তাই নয়, এক পক্ষ আরেকপক্ষের বিরুদ্ধে বিষোদগার করাই এখন প্রধান কাজ বলে মনে করছে।
ড. রিপন বলেন, ‘ভারতের সাথে বিএনপি সম্পর্কোন্নয়ন ঘটাতে চায়, তবে সেটি হবে পারস্পরিক সহায়তামূলক। বর্তমান সরকারের মত আমরা ভারতের অনুগত পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী নই।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারের অন্যায়-অপশাসনে জনগণ অতীষ্ঠ বিধায় কালকেই সরকারের পতন চাচ্ছেন দেশবাসী। কিন্তু বিএনপি ধীরে ধীরে এগুচ্ছে। সময় হলেই সরকারকে কাত করে দেবে-সে প্রস্তুতিও চলছে।’ ড. রিপন বলেন, বহুদেশের ক’টনীতিক ও নীতি-নির্দ্ধারকদের সাথে কথা হয়েছে। কেউই আর শেখ হাসিনা সরকারকে গণতান্ত্রিক হিসেবে মনে করেন না। তারা বুঝে গেছেন যে এ সরকারের কাছে গণতন্ত্র নিরাপদ নয়। ড. রিপন উল্লেখ করেন, ‘আমরা এ সরকারকে বাধ্য করবো কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে।’
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








