Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হচ্ছে আজ

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: September 18, 2012 | 11:04 AM

কাউসার মুমিন, নিউ ইয়র্ক: গতকাল বিকালে অনুষ্ঠিত ১৩১তম বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশন। জাতিসংঘের দীর্ঘদিনের অনুসৃত প্রথা (সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার) অনুযায়ী আজ ১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল তিনটায় শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশন। সাধারণ পরিষদ ইতিপূর্বে বিগত ৮ই জুন ২০১২ তারিখে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভুক জেরেমিকে পরিষদের চলতি ৬৭তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করে। ২০০৭ সাল থেকে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী ভুক জেরেমিক গতকাল বিকালে সাধারণ পরিষদের বিদায়ী সভাপতি কাতারের নাসের আবদুল আজিজ আল নাসেরের কাছ থেকে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে ৬৭তম অধিবেশনের সভাপতির দায়িত্ব বুঝে নেন। এ উপলক্ষে গতকাল বিকালে সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনের সর্বশেষ (১৩১তম) বৈঠক শেষে প্রথা মাফিক এক মিনিট নীরবতা পালনের পর বিদায়ী সভাপতি আল নাসের নবনিযুক্ত ৬৭তম অধিবেশনের সভাপতি জেরেমিককে মঞ্চে আহ্বান করেন এবং আনুষ্ঠানিকভাবে তাকে ‘প্রেসিডেন্সিয়াল গ্যাভেল’ পরিয়ে দেন। আজ বিকেল তিনটায় নবনিযুক্ত সভাপতি ভুক জেরেমিকের সভাপতিত্বে কার্যপ্রণালী বিধির ৬২ ধারা মোতাবেক এক মিনিটের মৌন প্রার্থনা পালনা করার মধ্য দিয়ে সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশন শুরু হচ্ছে। এরপর কার্যপ্রণালী বিধির ২৮ ধারা মোতাবেক ক্রিডেন্সিয়াল কমিটির সদস্য নিয়োগ ও ক্রিডেন্সিয়াল কমিটির বার্ষিক প্রতিবেদন উত্থাপন, কার্যপ্রণালী বিধির ৩০ ধারা মোতাবেক সাধারণ অধিবেশনের সভাপতি ও সহ-সভাপতিগণ নির্বাচন, কার্যপ্রণালী বিধির ১০৩ ধারা মোতাবেক মূল কমিটিসমূহের কর্মকর্তা নির্বাচন এবং বিভিন্ন কমিটির প্রতিবেদন উত্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচি এগিয়ে যাবে। এর আগে দায়িত্ব হস্তান্তরকালে সাধারণ পরিষদের বিদায়ী সভাপতি নাসের আবদুল আজিজ আল নাসের বলেন, ‘গত এক বছরে আরব বিশ্বের সংঘাতসংকুল পরিস্থিতি সহ নতুন নতুন বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে বিদায়ী সাধারণ সভা ‘শক্তিশালী, সক্রিয় এবং সংবেদনশীল’ ভূমিকা পালন করেছে। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, লিবিয়া, সিরিয়ার প্রসঙ্গে এসব অঞ্চলের প্রচণ্ড সংঘাতমুখর অবস্থা থেকে বেশ কিছু ক্ষেত্রে শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসার দিকে ইঙ্গিত করে আল নাসের বলেন, ২০১১ সাল বছরটি আন্তর্জাতিক অঙ্গনে যেমন একদিকে ছিল চরম হতাশার, আবার অন্যদিকে পরম আশা জাগানিয়া। ফিলিস্তিন ইস্যুতে তিনি বলেন, ‘যদিও আমার দায়িত্ব পালনকালীন মেয়াদে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে স্বাগত জানাতে পারিনি, তবুও আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে ফিলিস্তিন জাতিসংঘের সদস্যপদ লাভ করবে।’ লিবিয়ার নতুন শাসক গোষ্ঠীকে জাতিসংঘ সাধারণ পরিষদে স্বীকৃতি ও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে লিবিয়ার সদস্যপদ পুনরায় ফিরিয়ে দেয়ার সিদ্ধান্তকে তিনি তার প্রেসিডেন্সির মেয়াদের ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উলে¬খ করেন। সিরিয়া প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা পরিষদ যখন সিরিয়া বিষয়ে কোন প্রস্তাব পাস করতে ঝুলে ছিল, তখন গত ফেব্রুয়ারিতে জাতিসংঘ সাধারণ পরিষদ তার প্রাতিষ্ঠানিক ক্ষমতা বলে সিরিয়া বিষয়ক আরব লীগ ও জাতিসংঘের যৌথ বিশেষ দূত নিয়োগের প্রস্তাব পাস করেছে। তিনি বলেন, তার সভাপতিত্বে ৬৬তম সাধারণ পরিষদ মূলত চারটি বিষয়ে গুরুত্ব দিয়েছে: ১) সংঘাত নিরসনে মধ্যস্থতার ওপর গুরুত্ব, ২) বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন প্রস্তাবের বাস্তবায়নে ভারসাম্যমূলক প্রয়োগ নীতির অনুসরণ করে প্রস্তাবিত জাতিসংঘে সংস্কার ও পুনরুজ্জীবন ধারণাকে উৎসাহিত করা, ৩) দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধের ওপর প্রাতিষ্ঠানিক গুরুত্ব, এবং ৪) টেকসই উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক সমৃদ্ধি অর্জন। এ উপলক্ষে বক্তৃতাকলে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিদায়ী সভাপতির অবদানের প্রশংসা করে বলেন, মাননীয় সভাপতি আপনার মেয়াদকালে জাতিসংঘ ক্যালেনডারে আমরা একটি নতুন দিন পেয়েছি, মার্চ ২০, আন্তর্জাতিক সুখ দিবস। মহাসচিব বলেন, ‘৬৬তম অধিবেশন সাফল্য আর অর্জনের যে প্রমাণ রেখেছে, তার মাধ্যমে মূলত জাতিসংঘের একটি প্রধান কর্তৃত্বপরায়ণ অঙ্গ হিসেবে সাধারণ পরিষদের মূল্যবান ভূমিকার বিষয়টি আরও বেশী সুস্পষ্ট হয়েছে।’ উলে¬খ্য, কাতারের বিজ্ঞ কূটনীতিক বিদায়ী সভাপতি নাসের আবদুল আজিজ আল নাসের ১৩ই সেপ্টেম্বর ২০১১ সাল থেকে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে বিগত ১৩ বছর তিনি কাতার সরকারের পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় জাতিসংঘে কাতারের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। গতকালের ৬৬তম অধিবেশনের সর্বশেষ বৈঠকে সাধারণ পরিষদ ১লা জুনকে ‘বিশ্ব মা বাবা দিবস হিসেবে’ ঘোষণা করে প্রস্তাব পাস করেছে। একই দিনে ১লা জুন বিশ্ব শিশু দিবস এবং প্রতি বছর ১৫ই মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে ইতিমধ্যেই পালন করা হচ্ছে এবং যে কোন ইস্যুতে আন্তর্জাতিক দিবস পালন করলেই তা সদস্য রাষ্ট্রসমূহের ‘পলিসি’কে পরিবর্তন করে বলে কোনো নির্ভরযোগ্য প্রমাণও নেই- এমন যুক্তি দেখিয়ে চিলি, সুইজারল্যান্ড এবং কোস্টারিকা ১লা জুনকে ‘আন্তর্জাতিক মা-বাবা দিবস’ ঘোষণা প্রস্তাবের বিরোধিতা করে। এদিকে আজ থেকে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম সাধারণ অধিবেশন ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে আগামী ২৪শে সেপ্টেম্বর সোমবার ‘হাইলেভেল মিটিং অন রুল অব ল’ শিরোনামে একটি একদিনের পে¬নারি মিটিং হবে। এদিন পে¬নারিতে বক্তৃতা করবেন সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘ মহাসচিব, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের সভাপতি, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, ইউএনডিপির প্রশাসক প্রমুখ জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তবৃন্দ, সদস্য ও পর্যবেক্ষক রাষ্ট্রসহ সীমিত সংখ্যক আমন্ত্রিত এনজিও। এরপর ২৫শে সেপ্টেম্বর থেকে শুরু হবে মূল অধিবেশনের সাধারণ বিতর্ক।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV