বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশিপ ডায়লগ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফা বাৎসরিক দ্বিপাক্ষিক অংশীদারী সংলাপ (পার্টনারশিপ ডায়ালগ) শুরু হচ্ছে আজ। সংলাপের প্রথম দিনে নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা- এ তিনটি ইস্যুতে পৃথকভাবে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, কাউন্টার টেরোরিজম, জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনী, বাংলাদেশ মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের সুযোগ বৃদ্ধি, বাংলাদেশে বর্ধিত উন্নয়ন সহযোগিতা, ডিএফকিউএফ-এর সুযোগ এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রফতানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া নিয়েও আলোচনা হবে। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের নেতৃত্বে মঙ্গলবার সকালে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে পৌঁছেছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে মিনিস্টার (প্রেস) স্বপন কুমার সাহা এসব তথ্য জানিয়েছেন। উল্লেখ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহাম ক্লিনটন মে মাসে ঢাকা সফরকালে এ বাৎসরিক চুক্তি হয়। আজকের বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস ছাড়াও প্রতিনিধিদলে বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি, শ্রম ও জনশক্তি, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। বিনিয়োগ বোর্ড, বেপজা, বিজিএমইএ এবং বিকেএমইএর শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদলও এ সংলাপে অংশ নিচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি মিস ওয়েনডি আর. সারমেন ২০ সেপ্টেম্বর সংলাপের দ্বিতীয় দিনে প্ল্যানারি সেশনে স্ব স্ব প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র সচিব মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতা ও আমদানীকারকদের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন।
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests