২৬ সেপ্টেম্বর রোববার হোটেল হিল্টনের বলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা
নিউইয়র্ক থেকে এনা: নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হবে ২৬ সেপ্টেম্বর রোববার হোটেল হিল্টনের বলরুমে। এ উপলক্ষে ড. সিদ্দিকুর রহমানকে প্রধান উপদেষ্টা, খালিদ হাসানকে আহবায়ক, এম ফজলুর রহমানকে যুগ্ম আহবায়ক, সাজ্জাদুর রহমান সাজ্জাদকে সদস্য সচিব এবং নিজাম চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। তুমুল তদ্বির শেখ হাসিনা নিউইয়র্কে অবস্খানকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত হতে পারে মনে করে সংশ্লিষ্ট সকলে হোটেল গ্র্যান্ড হায়াতে আস্তানা গেড়েছেন। রাতদিন ২৪ ঘন্টা তারা হোটেল লবিতে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর কৃপা দৃষ্টি লাভে। উল্লেখ্য ুেয, বর্তমান সভাপতি খালিদ হাসানের বিরুদ্ধে সাংগঠনিক অযোগ্যতার অসংখ্য অভিযোগ উঠেছে। শারিরিকভাবেও তার যোগ্যতা নিয়ে প্রকাশ্যে অভিযোগ উঠেছে। এছাড়া এই শাখার সাধারণ সম্পাদকের পদটি শূণ্য রয়েছে ৪ বছরের অধিক সময় যাবত। এজন্যেই নতুন কমিটির আবশ্যকতা অনুভূত হচ্ছে সকল পর্যায়ে। নতুন কমিটির সভাপতি হিসেবে যাদের নাম মাঠ পর্যায়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে তার অন্যতম হলেন ড. সিদ্দিকুর রহমান এবং এম ফজলুর রহমান। ড. সিদ্দিকুর রহমান বর্তমানে উপদেষ্টা পরিষদে রয়েছেন, অপরদিকে এম ফজলূও রহমান রয়েছেন সিনিয়র ভাইস প্রোিসডেন্ট হিসেবে। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গঠনের সময় থেকেই এম ফজলুর রহমান সক্রিয় রয়েছেন। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের সাথে সক্রিয় এম ফজলুর রহমান মুক্তিযুদ্ধেও অংশ নেন। এছাড়া যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারী জেনারেল হিনেবেও কাজ করছেন তিনি। আওয়ামী লীগের সাথে সার্বক্ষণিক সম্পৃত্ত থাকার জন্যে জীবনে তেমন কিছু করতে পারেননি এম ফজলুর রহমান। ড. সিদ্দিকুর রহমান ব্যক্তিগতভাবে কৃষি বিজ্ঞানী এবং নিরব সংগঠক। সস্ত্রীক সক্রিয় রয়েছেন আওয়ামী রাজনীতির সাথে। সভাপতি হিসেবে আরো শোনা যাচ্ছে ড. শাহজাহান মাহমুদ এর নাম। ওয়াশিংটন ডিসিতে বাস করেন তিনি। তিনি পেশাজীবী এবং সাংগঠনিকভাবেও বেশ সক্রিয়। জানা গেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগৈর এর আগে সভাপতি ছিলেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব নূরল ইসলাম অনু। এরপর এসেছেন খালিদ হাসান। খালিদ হাসানের সাথে মাঠ পর্যায়ের কর্মীদের কোন সম্পর্ক ছিল না। কিন্তু শেখ হাসিনার পছন্দে তিনি মনোনীত হয়েছেন বিধায় কেউ তাকে প্রত্যাখান করেননি। তবে দায়িদ্ব পালনের সময় তিনি বরাবরই কোটারী স্বার্থকে প্রাধান্য দেন এবং বিভক্তির প্রক্রিয়ায় মদদ দান করেন বিধায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা তেমন জোরদার হয়নি। অধিকন্তু ১/১১ পরবর্তি সময়ে খালিদা হাসানকে অনেকে স্খানে মন্তব্য করতে শোনা যায় যে শেখ হাসিনা ৯ বছর কারাগারে থাকবেন দুর্নীতি ও ক্ষমতার অপব্যহারের জন্য। শেখ হাসিনার মুক্তি আন্দোলনেও তাকে সবসময় পাওয়া যায়নি ঐ একইকারণে। এখনও তিনি সাংগঠনিক কর্মকান্ডে সুস্খির থাকতে পারেন না। ১৯ সেপ্টেম্বর এস্টোরিয়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ স্পষ্টভাবে বলেছেন যে, খালিদ হাসানের শারিরিক অবস্খা ভালো নেই। তিনি কখন কি বলেন নিজেও জানেন না। আইরিন পারভিনের নামোল্লেখ করে তিনি আরো বলেন, মহিলা সম্পাদিকা আইরিন পারভিন প্রকাশ্য বিবৃতির মাধ্যমে খালিদ হাসানকে অপসারন করে নিজেকে প্রধান সমন্বয়কারী দাবি করেছিলেন। এহেন ঔদ্ধত্ব প্রদর্শনের জন্যে আমরা তাকে বহিষ্কারের নোটিশ দিয়েছিলাম যথাযথ নিয়মে এবং খালিদ হাসানের অনুমতিক্রমে। অথচ পরবর্তিতে খালিদ হাসান ঐ আইরিন পারভিনের সাথে আঁতাত করেছেন নেতৃত্ব ধরে রাখতে। ঐ সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান আরো বলেছেন, এমন অথর্ব লোক দিয়ে আওয়ামী লীগের মত বিশাল একটি সংগঠনের কর্মকান্ড পরিচালিত হতে পারে না। আমরা সভানেত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের সময় বিষয়টি অবশ্যই উথাপন করবো। একইসাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও অনেকেই তদ্বিরর করছেন বলে জানা গেছে। এ পদে সম্ভাব্য হিসেবে রয়েছেন বর্তমান সাংগঠনিক সম্পাক নিজাম চৌধুরী এবং বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ। তবে নতুন কমিটি গঠন অথবা পুনর্গঠনে শেখ হাসিনার প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়ের মতামত সবিশেষ গুরুত্ব পাবে বলে সকলে মনে করছেন। নেতা-কর্মীদের সাক্ষাৎ দিলেন হাসিনা ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও সভানেত্রী শেখ হাসিনা নিউইযর্কে তার হোটেল কক্ষে দলীয় নেতা-কর্মীদের সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সকলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার চলমান কার্যক্রমে আন্তর্জাতিক জনমত সুসংহত করার পাশাপাশি একাত্তরের ঘাতকদের বিচার নিয়ে কেউ যাতে আন্তর্জাতিক জনমতকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এ সাক্ষাতকারের সমন্বয় করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি