Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মালয়েশিয়ায় যেতে জনপ্রতি খরচ ২০ হাজার টাকা, বিমান ভাড়ার টাকা দেবেন নিয়োগকর্তা!

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: September 19, 2012 | 3:34 PM

আশরাফ খান: সরকারি পর্যায়ে চাকরি নিয়ে মালয়েশিয়া যেতে একজন কর্মীকে খরচ করতে হবে মাত্র ২০ হাজার টাকা। বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন বলে খরচ এতটা কম পড়বে। আগামী ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হবে। এক বছরে সরকারি পর্যায়ে এক লাখ জনশক্তি পাঠানোর পরিকল্পনা নিয়েছে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সূত্র জানায়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল তাদের দেশের নিয়োগকর্তা কর্তৃক কর্মীদের বিমান ভাড়া বহন করার বিষয়ে একমত হয়েছেন। তাদের লেবার ডিপার্টমেন্ট বিমান ভাড়াসহ ডিমান্ড সরাসরি কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে দেবে। হাইকমিশন তা মন্ত্রণালয়ে পাঠাবে। নিয়োগকর্তারা কর্মীর মাসিক বেতন থেকে কয়েক কিস্তিতে ওই টাকা কেটে নেবেন। বিমান ভাড়ার বাইরে যে বিশ হাজার টাকা লাগবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সে অর্থ সহজশর্তে ঋণ দেয়া হবে। প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান মানবজমিনকে বলেন, অন্যান্য বিষয়ের সঙ্গে এ বিষয়টি আমরা বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করেছি। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী মানবিক কারণে এতে সম্মত হয়েছেন। তাদের সরকারের তরফ থেকে লেবার ডিপার্টমেন্টকে দায়িত্ব দেয়া হবে নিয়োগকর্তার কাছ থেকে ডিমান্ড লেটারের সঙ্গে বিমান ভাড়ার টাকা অগ্রিম সংগ্রহের এবং হাইকমিশনে পৌঁছানোর। সচিব বলেন, মন্ত্রণালয় থেকে আমরা বিশেষ টিম রাখবো এই টাকায় বিমানের টিকিট কেনা নিশ্চিত করতে। কর্মীর হাতে নগদ টাকা দেয়া হবে না। জনশক্তি রপ্তানির ব্যাপারে নভেম্বরের প্রথমার্ধের মধ্যেই দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। খসড়া চুক্তি মালয়েশিয়ার প্রতিনিধিদলের কাছে দেয়া হয়েছে। দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ড্রাফটিং কমিটি করা হয়েছে। কমিটির বাংলাদেশ দলের সদস্যরা আগামী সপ্তাহে মালয়েশিয়া যাবেন। চূড়ান্ত খসড়া চুক্তি মালয়েশিয়ার মন্ত্রিসভায় অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হবে। চুক্তি স্বাক্ষরের জন্য নভেম্বরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়া যাবেন। চুক্তিতে একজন শ্রমিকের জব কন্ট্রাক্ট, দৈনিক শ্রমঘণ্টা, আবাসিক ও খাওয়ার ব্যবস্থা, ওভারটাইমসহ শ্রমিক-স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি স্পষ্টভাবে থাকবে। বাংলাদেশ একজন কর্মীর চাকরির মেয়াদ পাঁচ বছর নির্ধারণের প্রস্তাব করেছে। মালয়েশিয়া-ও পাঁচ বছর চাকরির সুযোগ দেয়ার পক্ষে। তবে তা তিন দফায়। প্রথমে দু’বছরের চুক্তিতে নিয়োগ করার পর দু’বছর এবং তৃতীয় মেয়াদে এক বছরের জন্য নবায়নের কথা বলেছে মালয়েশিয়া। মালয়েশিয়ায় ৩৫ লাখ বিদেশী জনশক্তি কর্মরত রয়েছে। বাংলাদেশী রয়েছেন ৫ লাখ। এদের মধ্যে সাড়ে তিন লাখ বর্তমান সরকারের সময়ে বৈধতা পেয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় আগামী চার থেকে পাঁচ বছরে নির্মাণ, কৃষি, মৎস্য আহরণ, প্ল্যান্টেশনে পাঁচ লক্ষাধিক জনশক্তির মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ হবে। এ তথ্য জানিয়ে প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর বলেন, মালয়েশিয়া সরকার চায় পূর্ণ স্বচ্ছতা, প্রতারণামুক্ত পরিবেশ। নিয়োগকর্তা বিমান ভাড়া দেয়ায় বাংলাদেশী কর্মীদের অগ্রিম আয়কর, ওরিয়েনটেশন ফি, কল্যাণ তহবিল, মেডিকেল, সার্ভিস চার্জ, ভিসা ফি, ইনস্যুরেন্স খরচসহ সব মিলিয়ে ২০ হাজার টাকার বেশি লাগবে না। ডিমান্ড লেটার সংগ্রহ ও ভিসা ট্রেডিংয়ে মালয়েশিয়ার কয়েকটি চক্র জড়িত রয়েছে। স্থানীয় কয়েকটি বেসরকারি রিক্রুটিং এজেন্সির সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এরা উভয়েই সরকারিভাবে কর্মী পাঠানোর বিপক্ষে। কিন্তু মালয়েশিয়া সরকার তার দেশের ভিসা ট্রেডার ও ডিমান্ড লেটার সংগ্রহকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। নিয়োগকর্তাদের মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে লোক না নিয়ে সরাসরি লেবার ডিপার্টমেন্টকে জানাতে বলা হয়েছে। সচিব বলেন, মালয়েশিয়ার বিপুল চাহিদা মেটাতে যত দ্রুত সম্ভব আমরা বেসরকারি খাতকে সম্পৃক্ত করার ব্যাপারে মালয়েশিয়া সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছি।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV