Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী হলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: September 19, 2012 | 5:05 PM

বিনোদন রিপোর্ট : একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র প্রবাসী হলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। কোনো ধরনের রাগ কিংবা অভিমান থেকে তার এই সিদ্ধান্ত নয়। তারিনের পারিবারিক সূত্রে জানা গেছে, তার এবারের যুক্তরাষ্ট্র সফর অনেক লম্বা হতে পারে। এমনকি তারিন আদৌ দেশে ফিরবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। গত শনিবার রাতের ফ্লাইটে সুদূর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তারিন। সূত্রটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তারিনের আরও তিন বোন রয়েছেন। সেখানেই আপাতত উঠবেন তিনি। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী যুক্তরাষ্ট্রে দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন তারিন। এগুলোর নির্মাতা তৌকীর আহমেদ ও চয়নিকা চৌধুরী। এরপর আর কোনো নাটকের শুটিংয়ে তার অংশ নেয়ার সম্ভাবনা নেই। প্রচার মাধ্যমের সব কাজ থেকেই নাকি দূরে থাকবেন তারিন। পারিবারিক সূত্রটি এটাও জানায়, বেশ কিছুদিন ধরে তারিন দেশ ছাড়ার প্রস্তুতি সারছিলেন। নির্মাতাদের দেয়া কথা অনুযায়ী তাই গত কয়েক মাসে সবক’টি নাটকের শুটিং সময়মত শেষ করেছেন পেশাদার শিল্পী হিসেবে পরিচিত দেশের এই খ্যাতিমান অভিনেত্রী। দেশ ছাড়ার আগের দিন আবুল হায়াতের পরিচালনায় নির্মিত একটি নাটকের শুটিং করেছেন তারিন।
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV