বিশ্বব্যাংক পদ্মাসেতুর অর্থায়ন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বিশ্বব্যাংকের সদর দপ্তরে বৈঠকে : আজ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা
মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম : বিশ্বব্যাংক পদ্মাসেতুর অর্থায়ন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে। সূত্রটি জানায়, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। জাইকা, এডিবিসহ সবাইকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক। আজই বিশ্বব্যাংক এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানায় সূত্রটি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বিশ্বব্যাংকের জন্য অর্থমন্ত্রীর চিঠি নিয়ে ওয়াশিংটনে আসেন। চিঠিতে বিশ্বব্যাংকের চারটি শর্ত পূরণ করার কথা উল্লেখ করে অর্থায়নের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে গতকাল প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সাথে বৈঠক করেন। তারা এ ব্যাপারে সরকারকে ইতিবাচক আশ্বাস দিয়েছে বলেও জানা গেছে। বিশ্বব্যাংকের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বিশ্বব্যাংকের সদর দপ্তরে বৈঠকে রয়েছেন বলে জানা গেছে। দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। পরে ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে চারটি শর্ত দিয়েছিল বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক ছাড়াও এই প্রকল্পের অন্য দুই দাতা সংস্থা হলো জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কাল শুক্রবার, ২১ সেপ্টেম্বর, জাইকার ঋণচুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এডিবির ঋণের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests