পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের বিবৃতি :বিশ্বব্যাংক পদ্মা বহুমুখী সেতুতে পুনরায় অর্থায়নের ব্যাপারে সম্মত

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাংক ২০১২ সালের ২৯ জুন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের ঘোষণা দেয়। বিশ্বব্যাংকের তদন্ত শাখা এর আগে এই প্রকল্পে আমাদের অর্থায়ন-সংশ্লিষ্ট বিষয়ে দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্যাদির কথা বাংলাদেশ সরকারকে জানিয়েছিল। এই প্রকল্পের সঙ্গে বিশ্বব্যাংককে যুক্ত রাখতে বাংলাদেশ সরকারকে কয়েকটি শর্ত পূরণ করতে বলা হয়, এগুলো পূরণে সরকার ব্যর্থ হয়। এসব শর্তের মধ্যে ছিল—দুর্নীতির অভিযোগ ওঠা সরকারি কর্মকর্তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ছুটিতে পাঠানো, তদন্ত পরিচালনা করতে বাংলাদেশের দুর্নীতি-দমন কমিশনের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ প্যানেলকে তদন্তের যাবতীয় বিষয়ে জানানোর ব্যাপারে সম্মত হওয়া এবং বিশ্বব্যাংক ও সহযোগী বিনিয়োগকারীদের প্রকল্পের খুঁটিনাটি পর্যবেক্ষণের সুযোগ দিতে সম্মত হওয়া। আমাদের ঋণচুক্তি বাতিলের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এই চার শর্ত পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বিশ্বব্যাংক যেসব দুর্নীতি চিহ্নিত করে তথ্যাদি দিয়েছে, সরকার এখন সেগুলোর ওপর গুরুত্ব আরোপ করতে শুরু করেছে। বিশ্বব্যাংক অনুধাবন করতে পারছে যে, এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল, তাদেরকে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত ছুটিতে পাঠানো হয়েছে এবং এ ঘটনার একটি পরিপূর্ণ ও নিরপেক্ষ তদন্ত কাজ চলছে। এসব শর্ত পূরণ করে বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়টি পুনরায় বিবেচনার জন্য বিশ্বব্যাংককে অনুরোধ জানায়। নতুন করে ঋণচুক্তির ব্যাপারে সরকার পূর্ব-শর্ত হিসেবে কয়েকটি পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে—সেতু নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন করে ক্রয় নীতিমালা করা, যার মধ্যে জোরাল নজরদারি থাকবে; সেতুর নির্মাণ কাজ হবে নির্ভেজাল এবং এতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; সেতুর বিষয়ে তদন্তের বিষয় হবে পুরোপুরি নিরপেক্ষ, সরকারের তদন্ত কাজ পর্যালোচনা করতে একটি স্বাধীন বৈদেশিক প্যানেলকে অনুমতি দিতে হবে, যারা বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের কাছে তাদের পর্যালোচনা প্রতিবেদন দিবে। বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সহায়তায় বাংলাদেশ সরকারের সম্মত হওয়া শর্তগুলোর সন্তোষজনক বাস্তবায়নের ভিত্তিতে বিশ্বব্যাংক পদ্মা বহুমুখী সেতুতে পুনরায় অর্থায়নের ব্যাপারে সম্মত হয়েছে। পদ্মাসেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতির আলামত দেখা যায় কিনা— বিশ্বব্যাংক তার তদারকি অব্যাহত রাখবে এবং যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা দৃঢ় সংকল্প। বাংলাদেশের জনগণ যারা সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার, প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও উন্নত মানের সেতু দেখতে চায়, পদ্মা সেতু নির্মিত হলে তারা বিশেষ ভাবে লাভবান হবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests