ফেসবুকের মোবাইল বিজ্ঞাপন চালু
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক একটি পদ্ধতি পরীক্ষা করে দেখছে, যা অন্যান্য প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশন ও মোবাইল ওয়েবসাইটে ফেসবুকের বিজ্ঞাপন দেওয়ার পথকে সুগম করবে। ফেসবুক জানায়, এটি ছোট একটি পরীক্ষা এবং শুধু যুক্তরাষ্ট্রে করা হচ্ছে। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, ‘আমরা এ ক্ষেত্রে অ্যাপলের আইফোন ও গুগলের অ্যান্ডরয়েড স্মার্টফোনগুলোকে অগ্রাধিকার দিচ্ছি। ফেসবুক ব্যবহারকারীরা এসব ফোনে ফেসবুকের বিজ্ঞাপন দেখতে পাবেন।’ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক সম্মেলনে জাকারবার্গ বলেন, ‘ফেসবুক ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্টে ঢুকে ডানদিকের কলামে বিজ্ঞাপন দেখতে পান। এটা আমাদের শত শত কোটি ডলারের ব্যবসা। কিন্তু মোবাইল ফোনে যাঁরা ফেসবুকে যান, তাঁরা এই বিজ্ঞাপন দেখতে পান না। ফেসবুক চাইছে, তারা এমন পদ্ধতি চালু করবে, যেখানে লোকজন এসব স্মার্টফোন থেকে ফেসবুকের বিজ্ঞাপন দেখতে পারবে। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য নিয়ে এসব বিজ্ঞাপন তৈরি করা হবে।’ ফেসবুকের একজন মুখপাত্র অ্যানি টা বলেন, ‘মোবাইল ডিভাইসে বিজ্ঞাপনের নেটওয়ার্ক গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য। জিনগা ডট কম নামে একটি ওয়েবসাইটে আমরা কয়েক মাস ধরে ফেসবুকের বিজ্ঞাপন দিচ্ছি। এখন আমরা চাইছি স্মার্টফোনগুলোতে গ্রাহকেরা ফেসবুকের বিজ্ঞাপন দেখুক।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান, প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








