আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা চতুর্থবারের মত বাবা হতে যাচ্ছেন

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা চতুর্থবারের মত বাবা হতে যাচ্ছেন। গত শুক্রবার তার বান্ধবী ভেরোনিকা ওজেডা এই ব্যাপারটি নিশ্চিত করেন। ৩৪ বছর বয়স্ক ওজেডা কিউদাদ ডটকমকে বলেন, ‘আমি চার মাসের অন্তঃসত্ত্বা।’ বর্তমানে ৫১ বছর বয়সী ম্যারাডোনার দুই কন্যা ও এক ছেলে সন্তান রয়েছেন। কন্যা ডালমা (২৫ বছর) , জিয়ান্নিনা (২৩ বছর) এবং ছেলে দিয়েগো জুনিয়র (২৬ বছর)। বড় দুই কন্যা সন্তান ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লডিয়া ভিলাফেনের সন্তান। অন্যদিকে খেলোয়াড়ী জীবনে ইতালিয়ান সিরি ‘এ’র দল ন্যাপোলি’র হয়ে খেলতে গিয়ে ক্লদিয়া সিনাগ্রার সঙ্গে প্রণয়ের ফসল হচ্ছে ছেলে দিয়েগো জুনিয়র।
ম্যারাডোনার অবিশ্বাস্য নৈপুণ্যে আর্জেন্টিনা ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপ জয় করে। এরপর ১৯৯০ সালে ফাইনালেও পৌঁছে যায় আর্জেন্টিনা। ম্যারাডোনা নানাও হয়েছেন। আর্জেন্টিনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে খেলা তারকা স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো ম্যারাডোনার ছোট মেয়ে জিয়ান্নিনাকে বিয়ে করেন। তাদের ঘরে তিন বছরের ছেলে বেঞ্জামিনই হচ্ছেন ম্যারাডোনার নাতি। ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








