একদিনেই বড় অঙ্কের অনুদান সংগ্রহ : ঘুরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মিট রমনি
ডেস্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে একদিনে কয়েক লাখ ডলার অনুদান সংগ্রহ করলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মিট রমনি। শনিবার দুটি অনুষ্ঠান থেকে এ বিপুল অর্থ সংগ্রহ করে রমনির প্রচার শিবির। খবর রয়টার্স। ক্যালিফোর্নিয়ার ডেল মার এলাকার গ্র্যান্ড ডেল মার রিসোর্ট হোটেলে আয়োজিত প্রথম তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে যোগ দেয় ৬৫০ জনের বেশি রিপাবলিকান সমর্থক। রমনির ৪০ মিনিটের বক্তব্য শুনতে তারা এক হাজার থেকে ২৫ হাজার ডলার পর্যন্ত তহবিলে দান করেন। রমনির সঙ্গে ছবিও তোলেন তারা। এ অনুষ্ঠানে রমনির প্রচার শিবিরের অর্থ কমিটির চেয়ারম্যান স্পেনসার জেউইক সমর্থকদের আশ্বস্ত করে বলেন তাদের দেওয়া অর্থ যথাযথভাবেই ব্যয় করা হবে। গুরুত্বপূর্ণ রাজ্যগুলোয় আরও বেশি টেলিভিশন বিজ্ঞাপন দেওয়ার কথাও জানান তিনি। বেভারলি হিলটনে আয়োজিত শনিবারের দ্বিতীয় অনুষ্ঠানে ৬০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করে রমনি শিবির। ওই অনুষ্ঠানে এক হাজার, ১৫ হাজার ও ৫০ হাজার ডলার মূল্যের প্রায় দেড় হাজার টিকিট বিক্রি হয়। এসব অনুষ্ঠানে রমনির সঙ্গে মঞ্চে তার বড় ছেলে ম্যাট রমনিও উপস্থিত ছিলেন। গতকাল রোববার রমনির ডেনভারে একটি র্যালিতে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া আগামী মঙ্গল ও বুধবার ওহিয়োতে বাসযোগে তার সফর করার কথা রয়েছে। সমকাল
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests