কাদের ইন্দনে বিশ্বব্যাংক পদ্মাসেতুতে ঋণ সহায়তা সাময়িকভাবে বন্ধ রেখেছিল তা তদন্ত করে দেখা হবে, চোরের মন পুলিশ পুলিশ বলেই বিএনপি নেত্রী কোর্টে হাজিরা দিতে যান না : নিউইয়র্কে শেখ হাসিনা
This video was posted live during Ekushey TV News at night 01:00 am from ViewersWorld on Livestream.com – http://new.livestream.com/
This video was posted live during Ekushey TV News at night 01:00 am from ViewersWorld on Livestream.com – http://new.livestream.com/
মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে স্বেচ্ছাসেবক লীগের এক সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংক কোন দুর্নীতির প্রমান না পেয়ে পদ্মাসেতুতে আবারো ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে। তবে, কাদের ইন্দনে সাময়িকভাবে ঋণ সহায়তা বন্ধ রাখা হয়েছিল তাদের খুজে বের করা হবে বলেও হুসিয়ারি দেন শেখ হাসিনা। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের প্রত্যাবর্তনের পর এই প্রথম বিদেশের মাটিতে বসেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা তদন্ত করে মানুষের কাছে স্পষ্ট করবো এবং অবশ্যই খুঁজে বের করবো বিশ্বব্যাংক কেন এবং কী কারণে অর্থায়ন বাতিল করেছিল। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন অনেক শক্তিশালী। আমরা বিশ্বব্যাংককে বলেছি, আপনারা লোক দেন কোথায় দুর্নীতি হয়েছে তা বের করার চেষ্টা করবো। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে কোনো অর্থ দেয়নি। বরং আমরা এ পর্যন্ত দেড় হাজার কোটি টাকা খরচ করেছি। যে টাকা দেওয়াই হয়নি, সেই টাকায়ই দুর্নীতি হয় কী করে।শেখ হাসিনা বলেন, ‘২৪ সেপ্টেম্বর অপরাহ্নে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টনের এক অনুষ্ঠানে বতৃতার পর বিশ্বব্যাংক চেয়ারম্যানের সাথে সাক্ষাত ঘটেছিল। তাকে ধন্যবাদ জানিয়ে বলেছি, কীভাবে দুর্নীতি হয়েছে তা দেখতে চাই। কারণ, আমরা দুর্নীতি করার জন্যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়নি। শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে আমরা দুর্নীতি করেছি তার কোন প্রমাণ বিশ্বব্যাংকের কাছে থাকলে কখনোই ঐ প্রকল্পে তারা ফিরতো না। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির গ্র্যান্ড হায়াত হোটেলের বলরুমে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বেগম জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দেশবাসীকে তাদের ব্যাপারে সতর্ক হবারও আহবান জানান।
নিউইয়র্কে আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনের সমাবেশে এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম অংশগ্রহন। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতারা। বিগত সাড়ে তিন বছরের আওয়ামী লীগের শাসনের নানা ইতিবাচক দিক নিয়ে একটি সঙ্গিতও পরিবেশন করা হয় শেখ হাসিনার সম্মানে। প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তার দুই ছেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে বলেন, এদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। বিদ্যুত উৎপাদন বৃদ্ধি, জিনিসপত্রের দাম কমানো ও আইন শৃংখলার উন্নয়নসহ বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট আমলে দুর্নীতির কারণে ৬টি প্রকল্প বাতিল করেছিল বিশ্বব্যাংক। ঐ সময়ের দুর্নীতির জন্যে বিশ্বব্যাংক বাংলাদেশকে সড়ক, সেতু এবং বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে টাকা দেয়া বন্ধ করেছিল। সে অবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারেনি বিএনপি-জামাতীরা।’ ‘কারণ, বিএনপির লোকজন সে সময় লুটপাটে লিপ্ত ছিলেন বলেই তারা চ্যালেঞ্জে যাননি। ‘বিশ্বব্যাংক দুর্নীতির প্রমাণ পেয়েছিল বলেই আর ফিরেনি’-মন্তব্য করেন শেখ হাসিনা। যে সন্তান পয়দাই হয়নি, সে সন্তান কানা না খোড়া-তা জানবো কীভাবে-এ প্রশ্নের অবতারণা করে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে উলে¬খ করেন, ‘পদ্মা সেতু প্রকল্পের প্রাথমিক কাজ সম্পন্ন করেছি দেড় হাজার কোটি টাকায়। এ টাকা সরকার বহন করেছে। একটি পয়সারও দুর্নীতি হয়নি। অথচ বিশ্বব্যাংক এখন পর্যন্ত কোন টাকা প্রদান না করেই দুর্নীতির অভিযোগ তুলেছিল।’ সম্মেলেনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী দীপুমনি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল¬া মোহাম্মদ আবু কাওসার, সেক্রেটারী পঙ্কজ দেবনাথ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারী সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী,মুক্তিযোদ্ধা নুরুন্নবী, হিন্দাল কাদের বাপ্পা, আব্দুল হাছিব মামুন, মিসবাহ আহমেদ, ফারুক আহমেদ, ইকবাল কবীর, সাখাওয়াত হোসেন প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মহিউদ্দিন দেওয়ান এবং পরিচালনা করেন সদস্য সচিব নুর্জুামান সরদার। অনুষ্ঠানে বহুল আলোচিত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, বিজেএমইএ’র পরিচালক মাহাবুবুর রহমান, শেখ আতিয়ার রহমান দিপু ও সৈয়দ নজরুল ইসলাম, যুবলীগ নেতা মঞ্জুরুল আলিম শাহীন দর্শকসারিতে বসেছিলেন। প্রেসিডেন্ট বরাক ওবামা এবং ফার্স্টলেডি মিশেল ওবামার ডিনার পার্টিতে যোগদানের পরই শেখ হাসিনা এ সম্মেলন কেন্দ্রে আসেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘এতিমদের অর্থ চুরি করেছেন সাবেক প্রধানমন্ত্রী। সে মামলায় এখন তিনি হাজিরা দিতে যাচ্ছেন না। ‘চোরের মন পুলিশ পুলিশ’ বলেই তিনি কোর্টে যেতে ভয় পাচ্ছেন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সম্পদ হরিলুট করেছে বিএনপির লোকজন। সে জন্যেই বিএনপি নেত্রীর মহাদুর্নীতিবাজ দুই পুত্র এখন বিদেশে বিলাসী জীবন-যাপন করছেন। তারেক রহমান লন্ডনে কটি বাড়ি এবং রেস্টরেন্টের মালিক বনেছেন সে খোঁজ নিতে পারেন সাংবাদিকরা।’ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলকে স্বর্ণযুগ হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালের অক্টোবরের নির্বাচনের পর দেশ আবারো অমানিশার অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। জঙ্গিবাদ, সন্ত্রাস, লুটতরাজ, মানুষ হত্যা, ছিনতাই, রাহাজানি চরম আকার ধারণ করেছিল। অথচ গত ঈদে বাংলাদেশে কখনোই লোড শেডিং হয়নি। রমজানে মানুষ ৪২ হাজার কোটি টাকার দ্রব্য-সামগ্রি করেছেন। অথাৎ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।’ প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘৫ বছর ক্ষমতায় থেকে এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয়নি তারা। এখন লম্বা লম্বা কথা বলছেন।’ বিএনপি নেত্রী আরো দম্ভ দেখিয়েছেন যে, ‘আবার ক্ষমতায় যেতে পারলে দেশীয় সম্পদে দুটি পদ্মা সেতু নির্মাণ করবো।’ এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ৫ বছরে একটি সেতুও করতে পারেননি, দুটির কথা বলে লাভ কী? শেখ হাসিনা বলেন, ‘গত সাড়ে ৩ বছরে আমরা ৭৯টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করেছি। গত রমজানে একটিবারের জন্যেও লোডশেডিং হয়নি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








