Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

ওবামা ‘কালো মুসলমান’ -মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: September 27, 2012 | 12:08 PM

ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে নগ্ন হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। সোমবার এক কনসার্টে তিনি এ ঘোষণা দেন। এদিন তিনি ওবামাকে ‘কালো মুসলমান’ বলেও অভিহিত করেন। খবর দ্য গার্ডিয়ান, ফক্স নিউজের। ওয়াশিংটনে নিজের নতুন অ্যালবাম ‘এমডিএনএ’র প্রচার উপলক্ষে কনসার্টে অংশ নেন ম্যাডোনা। সেখানে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার প্রতি তার অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেন। ওবামাকে ভোট দেওয়ার আহ্বান জানানোর সময় তিনি গায়ের ঊর্ধ্বাংশের জামাও খুলে ফেলেন। এতে দেখা যায়, তার পিঠের নিচের দিকে বড় বড় হরফে লেখা ‘ওবামা’। এ সময় তিনি বলেন, “ওবামা যদি দ্বিতীয় মেয়াদে জেতেন তাহলে আমি সবই খুলে ফেলব। এটি বিস্ময়কর যে, হোয়াইট হাউসে আমরা এক আফ্রিকান-আমেরিকানকে পেয়েছি। এক ‘কালো মুসলমান’কে পেয়েছি। এর মানে হচ্ছে, এ দেশে এখনও আশা আছে। ওবামা সমকামীদের অধিকারের পক্ষে লড়ছেন। সুতরাং তাকে সমর্থন করুন।’ ওই বক্তব্যে বিতর্ক সৃষ্টি হলে এক বিবৃতিতে ম্যাডোনা বলেন, ‘আমি জানি ওবামা খ্রিস্টান। কিন্তু স্টেজে আমি ব্যঙ্গ করেই এটি বলেছি। আমি এটিই বোঝাতে চেয়েছি, ভালো মানুষ, ভালো মানুষই। তিনি কার কাছে প্রার্থনা করেন তা কোনো ব্যাপার নয়। ওবামা কোন ধর্মের এতে কিছু যায় আসে না।’ সমকাল

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV