মৃত স্ত্রীকে সেদ্ধ করেন মার্কিন বাবুর্চি ডেভিড ভিয়েন

অনলাইন ডেস্ক : রান্নাঘরে মানুষ কত কিছুই রান্না করে। কিন্তু এবার খোদ নিজের স্ত্রীকে রান্না করে বসেছেন যুক্তরাষ্ট্রের এক বাবুর্চি। খুনের অভিযোগ থেকে রেহাই পেতে আলামত নষ্ট করার জন্য তিনি চার দিন ধরে নিজের স্ত্রীকে সেদ্ধ করেছেন বলে আদালতকে জানিয়েছেন ৪৯ বছর বয়সী ডেভিড ভিয়েন। তবে এর আগে তিনি দাবি করেছিলেন, তাঁর বউ দুর্ঘটনায় মারা গেছেন। লস অ্যাঞ্জেলেসের একটি আদালত গতকাল বৃহস্পতিবার ডেভিড ভিয়েনকে ‘দ্বিতীয় মাত্রা’র (স্বেচ্ছাপ্রণোদিত নয় এমন) খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করেছেন। আগামী ২৭ নভেম্বর তাঁর বিচারের রায় ঘোষণার কথা। রায়ে ১৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে স্ত্রীকে রান্না করা এই বাবুর্চির। আদালতে ছয় দিন ধরে বিচার চলাকালে ভিয়েন জানান, ২০০৯ সালের অক্টোবর মাসের কোনো এক রাতে স্ত্রী ডন (৩৯) যাতে পালিয়ে না যান, সে জন্য একটি বিশেষ ধরনের ফিতা দিয়ে তাঁকে বেঁধে ঘুমাতে যান। চার ঘণ্টা পর জেগে দেখেন তিনি মারা গেছেন। এতে ভিয়েন আতঙ্কিত হয়ে ওঠেন। পরে খুনের দায় থেকে রক্ষা পেতে মরদেহটি একটি বড় ড্রামে ঢুকিয়ে তা অনবরত সেদ্ধ করা শুরু করেন। ভিয়েন বলেন, ‘আমি ডনের মরদেহ ধীরে ধীরে জ্বাল দিতে থাকি। চার দিন ধরে তাকে এভাবে সেদ্ধ করি। পরে সেটি ঠান্ডা করে ড্রাম থেকে উঠিয়ে আবর্জনার স্তূপে ফেলে আসি।’ এরপর এ কয় বছরেও তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে লমিতা এলাকার একটি রেস্তোরাঁর সাবেক মালিক ভিয়েন আগেও সম্ভবত আরও দুবার ডনকে একইভাবে বেঁধে রেখেছিলেন বলে কর্মকর্তারা জানান। ডনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়—সরকারি কৌঁসুলি দেবোরাহ ব্রাজিল এ যুক্তি তুলে ধরে আদালতের প্রতি ভিয়েনকে সরাসরি খুনের দায়ে দোষী সাব্যস্ত করার আবেদন জানান। এনডিটিভি।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests