Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ডিসেম্বরে ঢাকা সফর, বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি: যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: September 28, 2012 | 5:34 PM

নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর করবেন। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তার সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। নিউজ ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে রবার্ট ব্লেক ডিসেম্বরে বাংলাদেশ সফর কথা জানান। বুধবার নিউ ইয়র্ক ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ডের সঙ্গে আলাপ করেন। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বর্তমান অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্র কোন উদ্যোগ নেবে কিনা প্রশ্ন করা হলে তিনি পাল্টা জানতে চান এ বিষয়ে কোন অগ্রগতির খবর আছে কিনা। তবে ডিসেম্বরে আমি বাংলাদেশে যাচ্ছি। বিশ্বব্যাংকের অবস্থানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মতামত জানতে চাইলে তিনি বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে যেসব শর্ত দিয়েছে সেটা আমরা সমর্থন করছি। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে যত সম্ভব তাড়াতাড়ি এ সেতুর নির্মাণ কাজ শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।  বাংলাদেশে মানবাধিকার ও রাজনৈতিক নেতাদের গুম প্রসঙ্গে তিনি বলেন, ইতিবাচক অনেক কিছুই হচ্ছে। তবে রাজনৈতিক গুমের বিষয়ে খোদ পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিজেই যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন। ইলিয়াস আলী গুমের ঘটনা কোনভাবেই প্রত্যাশিত নয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে পার্টনারশিপ ডায়ালগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, দু’দেশের স্বার্থে এটা অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। এটাকে আরও কার্যকর ও নিবিড় কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। রবার্ট ব্লেক বলেন, আঞ্চলিক সহযোগিতা জলাবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV