Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

মঙ্গলে পানির নিদর্শন!

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: September 28, 2012 | 6:26 PM

ডেস্ক মঙ্গল গ্রহেও এক সময় পানি ছিল। পানিতে ক্ষয়ে যাওয়া মঙ্গলপৃষ্ঠের ছবি পাঠিয়েছে নাসার রোবট কিউরিওসিটি। কিউরিওসিটির সম্প্রতি পাঠানো ছবিগুলোতে স্পষ্ট হয়েছে, মঙ্গলপৃষ্ঠে পানি প্রবাহিত হতো। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরজগতে পৃথিবীর মতো গ্রহগুলো জীবের বিস্তারের জন্য উপযুক্ত। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে নাসার বিজ্ঞানীরা এ তথ্য দেন। খবর টাইমস অব ইন্ডিয়া। বিজ্ঞানীরা আরও জানান, কিউরিওসিটির পাঠানো ছবিগুলোতে প্রমাণিত হয়েছে মঙ্গলেও পানি রয়েছে এবং রোবটটি বর্তমানে যে স্থানে রয়েছে সেটি নদীবিধৌত অঞ্চল। সম্মেলনে বিজ্ঞানীরা কিউরিওসিটির পাঠানো ছবিগুলোও প্রকাশ করেন। কিউরিওসিটির পাঠানো ছবিতে ক্ষয়ে যাওয়া পাথর ও নুড়ি রয়েছে। এ পাথরের আকার ও পাথরের সঙ্গে লেগে থাকা নুড়ির গঠন দেখে ধারণা করা হচ্ছে, তা পানি প্রবাহের ফলে ক্ষয় হয়েছে। নাসার গবেষকরা জানান, দেখে ধারণা করা হচ্ছে, মঙ্গলের প্রাচীন কয়েকটি নদীর সংযোগস্থলের সন্ধান পেয়েছে কিউরিওসিটিসমকাল ।
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV