Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ডিম খাওয়ার ধরন ব্যক্তিত্বের নির্ণায়ক হতে পারে!

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: September 30, 2012 | 12:24 PM

অনলাইন ডেস্ক: কারও পছন্দ সেদ্ধ ডিম, কারও পেঁয়াজ-মরিচ দিয়ে ভাজা ওমলেট, কারও আবার শুধু অল্প আঁচে তেলে ভাজা কিংবা পোচ। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা বিভিন্ন পদ্ধতিতে ডিম খাওয়ার বিষয় নিয়ে এক গবেষণা করেছেন। গবেষকদের দাবি, ডিম খাওয়ার ধরন ব্যক্তিত্বের নির্ণায়ক হতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন। গবেষকেরা ডেটা মাইনিং ও নির্দিষ্ট গাণিতিক পদ্ধতি ব্যবহার করে দেখেছেন, বিভিন্নভাবে ডিম খাওয়ার সঙ্গে মানুষের ব্যক্তিত্বের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থাত্ ডিম মানুষের চরিত্র, জীবনযাপন এমনকি সামাজিক শ্রেণী নির্ণয়েও ভূমিকা রাখতে পারে। ব্যক্তিত্ব বিশেষে কেউ পছন্দ করেন সেদ্ধ, কেউ ভাজা আবার কেউ পোচ। ব্রিটিশ এগ ইন্ডাস্ট্রি কাউন্সিলের অর্থায়নে এ গবেষণা পরিচালনা করেছে মাইন্ডল্যাব ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। গবেষণার ক্ষেত্রে যুক্তরাজ্যের এক হাজার ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের ডিম খাওয়ার ধরন নিয়ে তথ্য সংগ্রহ করেন গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, যাঁরা ডিম পোচের ভক্ত, তাঁরা বাইরে বেশি কাজ করেন, উচ্চ স্বরে গান শোনেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা সুখী। পক্ষান্তরে সেদ্ধ ডিম যাঁরা পছন্দ করেন, তাঁরা কিছুটা অগোছালো হন। রান্না করা ডিমের ভক্তরা আবার দৃঢ়প্রত্যয়ী হন। গবেষকেরা দেখেছেন, ভাজা ডিমের ভক্ত হন তরুণ ও কাজে দক্ষরা। আবার নিজের বাড়ি আছে এবং বড় পদে কাজ করেন এমন ব্যক্তিরা রান্না করা ডিমই বেশি পছন্দ করেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV