ডিভি লটারি নিয়ে প্রতারণা,অভিযানে ছয় ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকা: আমেরিকার (ইউএসএ) ডিভি লটারিসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে ছয় প্রতারক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা সূত্র জানায়, আমেরিকান দূতাবাসসহ ভুক্তভোগী কয়েক ব্যক্তির কাছ থেকে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর রামপুরা ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
প্রতারক চক্র আমেরিকান দূতাবাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাগজপত্র নকল করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট, নকল সিল, রেভিনিউ স্টাম্প, পাসপোর্ট ও দুটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতদের নিয়ে গতকাল সকালে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ডিভি লটারির মাধ্যমে আমেরিকায় লোক পাঠানোর কথা বলে রাজধানীতে গড়ে ওঠা প্রতারক চক্রের সন্ধ্যান পাওয়া গেলে গতকাল বৃহস্পতিবার ভোরে মালিবাগ চৌধুরীপাড়ার ডিআইটি রোডের ১১৪৫/২ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে প্রতারক চক্রের সদস্য জাহাঙ্গীর কবির, মনিরুল ইসলাম খান ও নজরুল ইসলাম খন্দকারকে গ্রেপ্তার করে বিভিন্ন ভুয়া কাগজপত্র ও সিল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের সদস্যরা ডিভি লটারির মাধ্যমে ও সরাসরি আমেরিকায় লোক পাঠানোর কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে এক থেকে দেড় লাখ টাকা নিয়ে আসছিল।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য। তারা ডিভি লটারির মাধ্যমে আমেরিকায় লোক পাঠানোর কথা বলে অনেক লোকজনকে সর্বস্বান্ত করেছে। সম্প্রতি আমেরিকান দূতাবাস থেকে এমন লিখিত অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে এ চক্রের খোঁজ পায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় দেড় শ নকল সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ডিনের সিল, আমেরিকান দূতাবাসের সিল ও নকল কাগজপত্র, মেডিক্যাল সার্টিফিকেট, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রের সিলসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের কাগজপত্র।
এদিকে পল্টনের কালভার্ট রোডের পেরামাউন্ট হাইডস ভবনের চতুর্থ তলার অনলাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি অফিসে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ৮৪টি নকল পাসপোর্টসহ প্রতারক চক্রের সদস্য সেলিম আহমেদ, কবির হোসেন ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার গোলাম মোস্তফা রাসেল জানান, প্রতারকদল বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ-সরল নারী-পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলে। তারা ভুয়া কাগজপত্রের মাধ্যমে নারীদের লেবাননে আর পুরুষদের দুবাই পাঠায়। এ ছাড়া র্যাব সদস্যরা গতকাল রাজধানীর কারওয়ান বাজারের ইলেকট্রনিক্স মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাইরেটেড ভিডিও-অডিও সংরক্ষিত ৩২টি কম্পিউটার সিপিইউ জব্দ করেছেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি