Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

বৈশ্বিক উষ্ণায়নে বিলুপ্ত হচ্ছে মাছ, মাছের প্রজাতির সংখ্যা ২৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: October 2, 2012 | 2:42 PM

বৈশ্বিক উষ্ণায়নের ফলে মাছের প্রজাতির সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। যুক্তরাজ্যের গবেষকরা আশঙ্কা করছেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে মাছের প্রজাতির সংখ্যা ২৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

৬০০ প্রজাতির মাছের ক্ষেত্রে ২০০১ থেকে ২০৫০ সাল পর্যন্ত উষ্ণায়নের প্রভাব সংক্রান্ত একটি মডেল দাঁড় করিয়েছেন গবেষকরা। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) নামের একটি সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে এ মডেল দাঁড় করিয়েছেন তারা। এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন,পানির তাপমাত্রা বেড়ে গেলে সমুদ্রের পানিতে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এর ফলে মাছের দেহের ওজন স্বাভাবিকের তুলনায় কমতে শুরু করে। সমুদ্রের এ উষ্ণতা বৃদ্ধির কারণ হতে পারে অতিরিক্ত গ্রিন হাউস গ্যাসের নির্গমন। গ্রিন হাউস গ্যাসের নির্গমন রোধ করতে ব্যর্থ হলে তা সামুদ্রিক প্রাণীর জীবনচক্রে বড় ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে গবেষকরা আশঙ্কা করছেন। এর আগের বিভিন্ন গবেষণায় গবেষকরা জানিয়েছিলেন, সমুদ্রের তাপমাত্রা বেড়ে গেলে তা বিভিন্ন প্রজাতির মাছের খাদ্যচক্র ও প্রজননে প্রভাব ফেলতে পারে। তবে সামপ্রতিক গবেষণায় তারা দেখেছেন, খাদ্যচক্র ও প্রজননের পাশাপাশি মাছের শরীর ও ওজনের ক্ষেত্রেও তা প্রভাব ফেলে।ইত্তেফাক

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV