Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

চাঁদের আলোকে ভয় পায় নিশাচর প্রাণী বাদুড়

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: October 3, 2012 | 11:45 AM

নিশাচর প্রাণী বাদুড় চাঁদের আলোতে বের হতে ভয় পায়। বিশ্বের সব অঞ্চলের বাদুড়ের মধ্যেই ‘চাঁদের আলোকে ভয় পাওয়ার’ এ প্রবণতা রয়েছে। মেক্সিকোর একদল গবেষক জানিয়েছেন এ তথ্য। ‘ম্যামালিয়া বায়োলজি’ জার্নালে এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিভিন্ন নিশাচর প্রাণী ও বাদুড়ের জীবন প্রণালী এবং আচরণ নিয়ে পূর্ববর্তী বিভিন্ন গবেষণার ফলাফলও পর্যালোচনা করা হয় এ গবেষণায়। প্রতিবেদনটিতে বলা হয়, গবেষণায় দেখা  গেছে, চাঁদের আলোতে উজ্জ্বল রাতগুলোয় বাদুড়দের ক্রিয়াশীলতা কমে যায়। এমনকি খাদ্য জোগাড়ের চেষ্টাও কমে যায় এসব রাতে। আলোকোজ্জ্বল রাতগুলোয় শিকারিদের হাতে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকায় বাদুড়দের এ ভীতি তৈরি হয় বলে মনে করছেন গবেষকরা। গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক ও  মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির জীববিজ্ঞানী রোমিও সালদানা-ভাসকেজ বলেন, চাঁদের আলো সহজে পৌঁছায় এ ধরনের স্থানে যেসব বাদুড়ের আবাসস্থল,  সেসব বাদুড়ের তুলনায় গভীর আঁধার জায়গায় থাকা বাদুড়গুলো বেশি সক্রিয় হয়। আঁধার কমতে থাকার সঙ্গে সঙ্গে বাদুড়দের সক্রিয়তাও কমতে থাকে। আবার গভীর জঙ্গলে থাকা বাদুড়দের তুলনায় কৃত্রিম আবাসস্থলে থাকা বাদুড়দের মধ্যে চাঁদের আলোভীতি বেশ কম দেখা যায়। তবে অনেক উঁচু গাছের মাথার দিকে বসবাস করা একটিমাত্র প্রজাতির বাদুড়ের মধ্যে চাঁদের আলোর প্রতি কোনো ভীতির লক্ষণ পাওয়া যায়নি বলে জানান সালদানা-ভাসকেজ। সূত্র : বিবিসি/আমার দেশ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV