Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

একেই বলে ভাগ্য!

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: October 4, 2012 | 9:53 AM

ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি কুকুর তার জীবনের সবচেয়ে বড় ফাঁড়াটি কাটিয়ে উঠলো। একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পরও মরতে মরতে বেঁচেছে সৌভাগ্যবান এ কুকুরটি। সবচেয়ে মজার ব্যাপার হলো, ধাক্কা লাগার পর গাড়িটির সামনের বাম্পারের গ্রিল ও লাইসেন্স প্লেটের মাঝামাঝি আটকে ছিল সে। আর এভাবেই পাড়ি দিয়েছে দীর্ঘ ১৭ কিলোমিটার পথ। অর্থাৎ বিনা পয়সায় খানিকটা ভ্রমণ! চালকও ঘটনাটি একেবারেই টের পাননি। যুক্তরাষ্ট্রের ইস্ট প্রভিডেন্সের রোড আইল্যান্ডের পশু নিয়ন্ত্রক সংগঠনের সুপারভাইজার উইলিয়াম মাগল জানান, কুকুরটি তার প্রিয় জীবনটিকে আঁকড়ে ধরে রেখেছিল। তার থাবাটি দিয়ে বাম্পারের গ্রিলের ভেতর দিকে সে জাপটে ধরে ছিল। মাগল জানালেন, টয়োটা সিডান গাড়ির মালিক যখন মহাসড়কে হঠাৎ একটি কুকুর দেখতে পান, তিনি সঙ্গে সঙ্গে ব্রেক কষেন। কিন্তু গাড়ি থামানোর পর তিনি কুকুরটিকে আর দেখতে পাননি। এরপর তিনি যথারীতি রোড আইল্যান্ডের পথে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালাতে থাকেন। পথিমধ্যে একটি সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় অপর এক গাড়ির চালক বিষয়টি লক্ষ্য করে তাকে জানান। তৎক্ষণাৎ তিনি ৬ থেকে ৭ বছর বয়সী ওই কুকুরটিকে ইস্ট প্রভিডেন্স থানায় নিয়ে যান। এরপর কুকুরটিকে চিকিৎসার জন্য পশু হাসপাতালে পাঠানো হয়। তবে এখন কুকুরটি সম্পূর্ণ সুস্থ। একেই বলে ভাগ্য!মানবজমিন
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV