রামুর ঘটনার প্রতিবাদে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে হামলা
ইশতিয়াক পারভেজ, কলম্বো থেকে: রামুতে বৌদ্ধ বসতি ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে হামলা হয়েছে। আজ স্থানীয় বৌদ্ধরা ওয়াড প্লেস এলাকায় অবস্থিত হাইকমিশনে এ হামলা চালায়। তারা ইটপাটকেল ও পানির বোতল ছুঁড়তে থাকে হাইকমিশনে। এতে হাইকমিশনের বাইরের দরজা-জানালার কাচ ভেঙে যায়। এছাড়া, কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায় নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। আগে থেকেই নিরাপত্তার জন্য হাইকমিশনে পুলিশি প্রহরা ছিল। ফলে হামলাকারীরা ভিতরে প্রবেশ করতে পারেনি। কক্সবাজারের রামুতে বৌদ্ধদের মঠে হামলার প্রতিবাদে স্থানীয় বোদু বালা সেনা ও তাদের সমর্থকরা গতকাল বিকালে স্মারকলিপি দিতে যায় বাংলাদেশ হাইকমিশনে। এরই এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাদের একটি অংশ। তারা অকস্মাৎ দূতাবাস লক্ষ্য করে ইটপাটকেল ও পানির বোতল ছুঁড়তে থাকে। ঘটনাস্থল থেকে বার্তা সংস্থা রয়টার্সের স্থানীয় প্রতিনিধি শিহার মানবজমিনকে জানান, বাংলাদেশের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ হামলা হয়। প্রায় এক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিােভ করেন। তারা এক পর্যায়ে দূতাবাসে ঢিল ছুঁড়ে হামলা চালান। ঢিলের আঘাতে দূতাবাসের বাইরের দরজা-জানালার কাচ ভেঙে যায়। তবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পর সেখানে পুলিশ সদস্যরা হাইকমিশনের নিরাপত্তা দিচ্ছেন। ওদিকে পুলিশ বলেছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করা হবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests