Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আমিরাত কোনো ভিসাই দেবে না বাংলাদেশিদের

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: October 4, 2012 | 10:31 AM

ঈদের আগে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করার পর এবার সব ধরনের ভিসা বন্ধ করে দিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর ফলে বাংলাদেশ থেকে আর কোনো লোক এখন দেশটিতে যেতে পারবেন না। আরব আমিরাত থেকে প্রবাসী বাংলাদেশিরা প্রথম আলোকে এ খবর জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের ইংরেজি দৈনিক ‘গালফ নিউজ’ও আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, এখন থেকে ভিজিট ভিসা, পর্যটক ভিসা, রেসিডেন্ট ভিসাসহ কোনো ধরনের ভিসাই দেওয়া হবে না বাংলাদেশিদের। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘তিন-চার বছর ধরে সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়ার বাজার বন্ধ। এ সময় বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত টিকে ছিল আরব আমিরাতের ওপর। কিন্তু ঈদের আগে থেকে হঠাত্ করে কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে দেশটি। সে সময় বায়রার পক্ষ থেকে বারবার জানানো হলেও সরকার বিষয়টিতে গুরুত্ব দেয়নি। উল্টো তখন সরকারের পক্ষ থেকে বলা হয়, ইউএই লোক বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়নি। এখন সব ধরনের ভিসা বন্ধ করে দিল ইউএই। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, অনেক বিলম্ব করেছেন, এবার দ্রুত সমস্যার সমাধানে কূটনৈতিক তত্পরতা শুরু করুন।’ আরব আমিরাতে একটি টেলিকম প্রতিষ্ঠানের পরিচালক সামির আবদুল্লাহ, একটি ব্যাংকের ব্যবস্থাপক মাশুকুর রহমান আজ প্রথম আলোকে জানান, দুই মাস ধরে ভিসা দেওয়া সীমিত করে দিলেও এখন তারা সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এর ফলে সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক বাংলাদেশি আসতে পারবেন না। দূতাবাস এবং বাংলাদেশ সরকারের দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘সমস্যার সমাধানের জন্য আমরা কূটনৈতিক তত্পরতা চালাচ্ছি।’ ‘গালফ নিউজ’ বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আত্তিকরণ ও আবাসন বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা (অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি) মেজর জেনারেল আল আওয়াদি আল মেনহালিকে উদ্ধৃত করে বলেছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সব ধরনের নতুন ভিসা অনুমোদন বন্ধ থাকবে। তবে যাঁরা দেশটিতে আবাসিক ভিসা (রেসিডেন্ট ভিসা) নিয়ে আছেন, তাঁরা তা নবায়ন করতে পারবেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV