Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

বিশ্বব্যাংক ‘সংস্কারের’ ইঙ্গিত সংস্থার প্রেসিডেন্ট জিম ইয়ং কিম’র

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: October 5, 2012 | 6:31 PM

ডেস্ক: ‘দারিদ্র্য দূরীকরণে’ আরও কার্যকর ভূমিকা রাখতে বিশ্বব্যাংকে সংস্কার আনার ইঙ্গিত দিয়েছেন সংস্থার প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আগামী সপ্তাহে টোকিওতে অনুষ্ঠেয় বৈঠকে সদস্য দেশগুলোর সঙ্গে সংস্কারের বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন। জুলাই মাসে বিশ্বব্যাংকের প্রধান নির্বাচিত হওয়ার পর ১১ থেকে ১৪ অক্টোবর জাপানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাই হবে প্রথম  বৈঠক। বৃহস্পতিবার ওয়াশিংটনে তিনি বলেছেন, আমরা এখনও সুনির্দিষ্ট পরিবর্তনের প্রস্তাব ঠিক করিনি। কিন্তু প্রাক্কলিত সময়ের আগেই দ্রারিদ্র্য দূরীকরণের ব্যাপারে আমরা আসলেই বিশেষ মনোযোগ দিচ্ছি। এখন যেভাবে সংস্থা চলছে তাতে অবশ্যই কিছু পরিবর্তন আসবে। এখন দারিদ্র্য মোকাবিলায় উন্নয়ন ঋণ দেয়ার দিকে দৃষ্টি কমিয়ে বাস্তবায়নের দিকে বেশি মনোযোগ দেয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন। অর্থ-বাণিজ্যের প্রভাবশালী সাময়িকী ফোর্বস সমপ্রতি ‘বিশ্বব্যাংকের দুর্নীতি’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। অবশ্য এসব  ক্ষেত্রে সংস্কারের কোন প্রস্তাব থাকছে কিনা- সে বিষয়ে কিছু বলেননি জিম কিম। তিনি বলেন, আমি বিশ্বব্যাংকে এমন একটি মডেলে পরিণত করতে পরিচালনা পর্ষদকে আহ্বান জানাব, যাতে দ্রুত পদক্ষেপ নিয়ে আমরা আরও সহজে মধ্যবর্তী সংস্কার আনতে পারি। একই সঙ্গে নির্বাহী পর্ষদ ও পরিচালনা পর্ষদ যাতে বড় বড় ঋণের অনুমোদন নিয়ে লেগে থাকার বদলে বাস্তব ক্ষেত্রে এই ঋণের ফলাফলের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে আরও নজর দিতে পারে। আগামী বছর এপ্রিলে সদস্য দেশগুলোর সঙ্গে বৈঠকে সংস্কারের আরও সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন বিশ্বব্যাংক প্রধান।  জিম কিম বলেন, টোকিও বৈঠকে খাদ্যের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ এবং বিশ্বজুড়ে কৃষকদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও আলোচনা হবে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ