Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মিট রমনি মিথ্যার বেসাতি করেছেন : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: October 5, 2012 | 6:42 PM

 ডেস্ক: রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি নিজের ভুল স্বীকার করলেন। গত বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৪৭ শতাংশ মার্কিন ভোটারের সমালোচনা করে তিনি যে মন্তব্য করেছিলেন সেটি সম্পূর্ণ ভুল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিট রমনিকে অসৎ বলে অভিযুক্ত করে বলেছেন, রমনি মিথ্যার বেসাতি করেছেন। বৃহস্পতিবার ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারে ওবামা এ অভিযোগ করেন। এদিকে প্রথম বিতর্কে রমনির কাছে নাস্তানাবুদ হলেও বিশ্লেষকরা বলছেন, সামনে আরও কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হবেন ওবামা। কারণ প্রথম বিতর্ক ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি নিয়ে। দ্বিতীয় এবং তৃতীয় বিতর্কে ওবামাকে পররাষ্ট্রনীতি নিয়ে প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে। খবর বিবিসি, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া। মে মাসে তহবিল দাতাদের সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকে রমনি ওবামার সমর্থকদের কঠোর সমালোচনা করে বলেন, ৪৭ শতাংশ মার্কিন নাগরিক কর দেন না, তারা সরকারের ওপর নির্ভরশীল। এই ভোটাররাই ওবামাকে সমর্থন দেবেন। তারা বিশ্বাস করেন, তাদের স্বাস্থ্যসেবা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা সরকার করবে। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওর মাধ্যমে তার এ মন্তব্য ছড়িয়ে পড়লে বিরূপ সমালোচনার মুখে পড়েন রমনি। বৃহস্পতিবার ফক্স নিউজকে তিনি বলেন, কথা প্রসঙ্গে তিনি এমন একটি মন্তব্য করেছিলেন। রমনি বলেন, সে সময় যা বলেছি তা ভুল ছিল। গত বুধবার হয়ে যাওয়া ডেনভারের বিতর্কে ভোটারদের অবজ্ঞার প্রসঙ্গ এলে তিনি কী করতেন, এমন প্রশ্নের জবাবে রমনি বলেন, তিনি শতভাগ ভোটারকে সমান গুরুত্ব দেবেন, সব ভোটারই তার কাছে সমান। তিনি প্রেসিডেন্ট হলে সব ভোটারকে যথাযথ সহায়তা করারও প্রতিশ্রুতি দেন। ভিডিও প্রকাশ হয়ে পড়া সম্পর্কে রমনি বলেন, তার মন্তব্যকে অমার্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। রমনি সৎ লোক নন : ডেনভারের বিতর্কে খুব একটা সুবিধা না করতে পারলেও আবার ঘুরে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বৃহস্পতিবার ভার্জিনিয়ার এক নির্বাচনী সভায় ওবামা বলেন, ডেনভারে বিতর্কমঞ্চে যে রমনি এসেছিলেন সেই রমনি ‘আসল’ লোক নন। বিতর্কে তিনি সত্য বলেননি। নির্বাচনী সভায় উপস্থিত ১২ হাজার সমর্থকের উদ্দেশে ওবামা বলেন, তিনি যখন বিতর্কের মঞ্চে উঠেছিলেন তখন সেখানে খুব হাসিখুশি ও প্রাণবন্ত একজন প্রেসিডেন্ট প্রার্থীকে দেখেছিলেন। সে ব্যক্তি নিজেকে রমনি দাবি করলেও তিনি তা নন, কারণ সত্যিকারের রমনি ৫ ট্রিলিয়ন ডলার কর হ্রাসের ব্যাপারে গত বছর দেশজুড়ে প্রচার চালিয়েছেন। অথচ মঞ্চে উপস্থিত রিপাবলিকান প্রার্থী রমনি এ বিষয়ে কিছুই জানেন না। এ ছাড়া রমনির ব্যবসার ইতিহাস, সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া ভিডিও এবং আয়কর রিটার্ন দাখিল করতে অস্বীকৃতি জানানোর ব্যাপারেও কঠোর সমালোচনা করেন ওবামা। পরে ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের প্রচারেও একই বক্তব্য রাখেন ওবামা। রমনি মিথ্যার বেসাতি করেছেন বলেও উল্লেখ করেন ওবামা। তবে ওবামার সমালোচনা বিষয়ে কোনো মন্তব্য করেননি রমনি। তবে তিনি বিতর্ক প্রসঙ্গে বলেছেন, পুনরায় প্রেসিডেন্ট হওয়ার জন্য আত্মপক্ষ সমর্থন করতে ব্যর্থ হয়েছেন ওবামা। তিনি ওবামাকে সেসব প্রশ্নই করেছেন, যেগুলো মার্কিন জনগণ জানতে চায়। বিশ্লেষকরা দাবি করছেন, বুধবার ডেনভারের বিতর্কে বেশ আটঘাট বেঁধে এসেছিলেন রমনি। অন্যদিকে নির্বাচনী তহবিল সংগ্রহ নিয়ে ব্যস্ত ওবামা প্রস্তুতির সময় পাননি। আগামী বিতর্কেও ওবামা সে সময় পাবেন বলে মনে করছেন না দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে পরবর্তী বিতর্ক। নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে রাত ৯টায় এ বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কে ওবামাকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতি বিষয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর আগে ১১ অক্টোবর কেন্টাকির ডানভিলে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান কংগ্রেস সদস্য পল রায়ান স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতি নিয়ে বিতর্কে অংশ নেবেন। ২২ অক্টোবর ফ্লোরিডার বোকা র‌্যাটনের লিন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও শেষবারের মতো মুখোমুখি হবেন ওবামা ও রমনি। সে সময় তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে বিতর্কে অংশ নেবেন। বিশ্লেষকরা বলছেন, তখন ওবামা বিদেশনীতি প্রশ্নে রমনির তোপ কতটা সামাল দিতে পারবেন সেটাই দেখার বিষয়। সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV