Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বাংলাদেশের রামুর ঘটনায় জাতিসংঘের সামনে প্রবাসী বৌদ্ধদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: October 7, 2012 | 1:00 AM

এনা: বাংলাদেশের রামু-উখিয়া-টেকনাফসহ বৌদ্ধ অধ্যুষিত এলাকায় ২৯শে সেপ্টেম্বর শুরু নারকীয় হত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ‘নর্থ আমেরিকা বুড্ডিস্ট কম্যুনিটি’র উদ্যোগে গত ৫ই অক্টোবর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে আমেরিকানসহ জাপান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ভিয়েতনামের বৌদ্ধ সমপ্রদায়ের নেতৃবৃন্দ অংশ নিয়ে বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন, বিশেষ করে হিন্দু ও খ্রিষ্টানরাও বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে সহমর্মিতা প্রকাশ এবং অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আয়োজক সংগঠন ‘নর্থ আমেরিকান বুড্ডিস্ট কম্যুনিটি’র নেতা এবং যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি রতন বড়ুয়ার পরিচালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক ইন্টারফেইথের অনু সোবা, শ্রীলঙ্কান বুড্ডিস্ট কম্যুনিটির নেতা নন্দ বংশ, ধামালোতা, নায়কা মহাথেয়া, কম্বোডিয়ান বুড্ডিস্ট কম্যুনিটির নেতা বেবানল কন্ডোল, সজানন্দ বন্ডে, জাপান বুড্ডিস্ট কম্যুনিটি নেতা ভ্যন নাগাগাসিকি, ভারতীয় বুড্ডিস্ট কম্যুনিটি নেতা ড. উষা নাথ। বাংলাদেশী কম্যুনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজিসা তাকমা, সত্যজিৎ বড়ুয়া, রানা বড়ুয়া, যুক্তরাষ্ট্র ঐক্যপরিষদের নেতা শিতাংশু গুহ, প্রফেসর চিত্তরঞ্জন মন্ডল, টমাস দুলু রায়, নবেন্দু দত্ত, সুমিত বড়ুয়া, ড. এসবি কর্মকার, চিত্তরঞ্জন সিংহ, রতন চৌধুরী, নরেশ কুমার, ড. মাধবী রড়ুয়া, সিপন বড়ুয়া, প্রবীর রায়, নিখিল কুমার রায়, সমীরণ বড়ুয়া, অরুণ ঘোষ, নয়ন বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, আমরা এ ঘটনা নিয়ে সরকার ও বিরোধী দলের দোষারোপের রাজনীতি দেখতে চাই না। আসল খুনি ও দোষীদের বিচার চাই। তারা বলেন, যারা সরকারে আছে তারাই এর জন্য দায়ী। সমাবেশ শেষে জাতিসংঘের মহাসচিব বরাবর নর্থ আমেরিকা বুড্ডিস্ট সম্প্রদায়ের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়। সেখানে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV