Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১১তম

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: October 7, 2012 | 1:07 AM

বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১তম। গত বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। যুক্তরাজ্যের বেসরকারি সংস্থা নিউ ইকোনমিকস ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে প্রতিবছর সুখী দেশের তালিকা প্রকাশ করছে। মানুষের গড় আয়ু, সুখ-সমৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত প্রভাবসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ‘হ্যাপি প্লানেট ইনডেক্স’ শীর্ষক এই তালিকা তৈরি করা হয়। ২০১২ সালে ১৬১টি দেশের তালিকায় ৮৯ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে আছে কোস্টারিকা। লাতিন আমেরিকার এই দেশ সম্পর্কে বলা হয়েছে, মানব উন্নয়ন সূচকে দেশটি ধারাবাহিকভাবে উন্নতি করছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এ ক্ষেত্রে তাদের অবস্থান শীর্ষে। মাথাপিছু আয়ের দিক থেকে সমান হওয়া সত্ত্বেও ওই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় পরিবেশগত স্থিতিশীলতা রক্ষা এবং বৈষম্য বিলোপে এগিয়ে আছে কোস্টারিকা। এর পরপরই আছে যথাক্রমে ভিয়েতনাম ও কলম্বিয়া। দেশ দুটির পয়েন্ট যথাক্রমে ৬৪ ও ৬০ দশমিক ৪। আর নিচের দিক থেকে ১৫১, ১৫০ ও ১৪৯তম দেশ যথাক্রমে বতসোয়ানা, চাদ ও কাতার। ৫৬ দশমিক ৩ পয়েন্ট নিয়ে তালিকায় ১১তম অবস্থানে আছে বাংলাদেশ। আর বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ৩২তম। তবে সাম্প্রদায়িক সংঘাত এবং একের পর এক জঙ্গি হামলা সত্ত্বেও এগিয়ে আছে পাকিস্তান। তাদের অবস্থান ১৬তম। তবে সুখের তালিকায় যুদ্ধ ও হানাহানিতে জর্জরিত আফগানিস্তান এবং তাদের ওপর হামলাকারী যুক্তরাষ্ট্রের তফাত খুবই সামান্য। তালিকায় আফগানিস্তান আছে ১০৯তম স্থানে, আর যুক্তরাষ্ট্র ১০৫।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV