Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ওবামা ডানপন্থীদের অপপ্রচারের শিকার -সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী সাহিত্যিক টনি মরিসন

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: October 7, 2012 | 12:42 PM

যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী সাহিত্যিক টনি মরিসন বলেছেন, দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা বিরোধী ডানপন্থীদের অপপ্রচারের শিকার হয়েছেন। সম্প্রতি ইতালিতে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিসন এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতীকী চরিত্রের চেয়ে বেশি কিছু কি না, প্রশ্ন করলে টনি মরিসন বলেন, ওবামা আসলে ডানপন্থীদের অপপ্রচারের শিকার হয়েছেন। তাঁর মা ও দাদি কিন্তু শ্বেতাঙ্গই ছিলেন। তাঁরা বেঁচে থাকলে এখন হয়তো হোয়াইট হাউসেই অবস্থান করতেন। ৮১ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নারী টনি মরিসন এখনো ব্যস্ত সময় কাটান। সাক্ষাৎকারে তিনি নিজের সাহিত্যকর্ম, আফ্রিকান আমেরিকানদের ইতিহাস ও দাসপ্রথা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। টনি মরিসনের সব উপন্যাসই ঐতিহাসিক বিভিন্ন মুহূর্ত নিয়ে লেখা। তবে বর্তমানে তিনি একটি উপন্যাস লিখছেন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে। টনি মরিসন বলেন, ‘কাজটি খুব কঠিন। গল্পটি কঠিন হওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। প্রথমত, উপন্যাসের প্রধান চরিত্রটি একজন বুদ্ধিজীবী। আমার লেখায় এ রকম চরিত্র আগে কখনো আসেনি। দ্বিতীয়ত, সমসাময়িক বিশ্বকে আমি ঠিক বুঝতে পারি না।’ টনি মরিসন একসময় ছিলেন যুক্তরাষ্ট্রের আফ্রিকান বংশোদ্ভূত সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার সমালোচক। তাই সমসাময়িক বিশ্বকে তাঁর ঠিকমতো বুঝতে না পারার বিষয়টি বিসদৃশ ঠেকে। টনি মরিসন তাঁর প্রথম উপন্যাস দি ব্লুয়েস্ট আই  লিখেছিলেন কৃষ্ণাঙ্গ একটি মেয়েকে নিয়ে। সে চাইত, তার চোখের রং নীল হোক। কৃষ্ণাঙ্গ মানুষের চোখে নীল রং বেমানান। তার পরও এমন বিশ্রি ও বিকৃত অবয়বের প্রতি মেয়েটির আকর্ষণ ছিল। মরিসন বিষয়টির কারণ অনুসন্ধান করতে চেয়েচিলেন। ষাটের দশকে নাগরিক অধিকার আন্দোলনে ‘কালোই সুন্দর’ বলে যে স্লোগান দেওয়া হতো, সেই দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়েছিল উপন্যাসটি। ১৯৯৩ সালে সাহিত্যে নোবেলজয়ী টনি মরিসন বলেন, আফ্রিকান-আমেরিকান গানবাজনা ও নাচ বর্তমানে যুক্তরাষ্ট্রের সংস্কৃতির অংশ হয়ে গেছে। নিজেদের সংস্কৃতি নিয়ে কৃষ্ণাঙ্গদের মধ্যে কোনো অপূর্ণতা নেই। আগের প্রজন্ম এভাবে ভাবতে পারত না। বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV