Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তিনদিনের রিহ্যাব মেলা শুরু, মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রবাসীরা

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: October 7, 2012 | 1:06 PM

নিউইয়র্ক :  নিউইয়র্কে তিনদিনব্যাপী রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়েছে শনিবার। বাংলাদেশী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত অ্যাস্টোরিয়ায় এনটিভি ভবনে মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান। যে কোন মূল্যে আবাসন ব্যবসাকে পরিচ্ছন্ন রাখবে সরকার। এমন মন্তব্য করে গণপূর্ত প্রতি মন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান এমপি বলেন, যে সব প্রবাসীরা আবাসন ক্রয় করে প্রতারিত হন তারা আয়ের উৎসের পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারবেন না বলেই প্রতারক কোম্পানী গুলোর বিরুদ্ধে মামলা করেন না। আর এতে প্রবাসী ভূক্ত ভোগীরা ক্ষিপ্ত হন গণ পূর্ত প্রতিমন্ত্রীর ওপর।

শনিবার সকাল ১১টায় মেলার উদ্বোধনের পরই দর্শকদের জন্য খুলে দেয়া হয়। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। তিনদিনের মেলা শেষে ৯ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হবে। নিউইয়র্কে নবম রিহ্যাব মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি নসরুল হামিদ এমপি জানিয়েছেন, বাংলাদেশের আবাসন খাতে তীব্র মন্দা চলছে। এক বছরে ফ্ল্যাট ও প্লটের বিক্রি ৪৩ শতাংশ কমে গেছে। দেশে ক্রেতার সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় আবাসন ব্যবসায়ীরা প্রবাসীদের দিকে ঝুঁকছেন। রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নিউইয়র্কে বিগত ফেয়ারের সাফল্য, সুনাম ও আস্থার ধারাবাহিকতা রক্ষা করে এবারের মেলার আয়োজন করেছে বলে জানিয়েছেন রিহ্যাব সভাপতি। ৪৫টি ডেভেলপার কোম্পানি এবারের মেলায় অংশ নিয়ে তাদের প্রোডাক্ট প্রবাসীদের কাছে তুলে ধরছে। মেলা উপলক্ষে বিভিন্ন কোম্পানি লোভনীয় অফার দিচ্ছে। কমফোর্ট হোমস নামক দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি মেলা উপলক্ষে ১০০০ ডলার পর্যন্ত ক্যাশ ব্যাক অফার দিয়ে সাড়া জাগিয়েছে। কোম্পানিটি তাদের কক্সবাজারে নির্মাণাধীন সর্ববৃহত্ পাঁচ তারকা হোটেল কমফোর্ট সি স্টারে স্টুডিও ফ্ল্যাট বুকিং দিলে তাত্ক্ষণিকভাবে গ্রাহককে ১শ’ থেকে ১ হাজার ডলার পর্যন্ত ক্যাশ ব্যাক করছে। এছাড়া ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ে প্রোডাক্ট বিক্রি করছে কোম্পানিটি। মেলার অন্যতম কো-স্পন্সর আমিন মোহাম্মদ ফাউন্ডেশনও মেলায় বিশেষ ছাড়ে ফ্ল্যাট-প্লট বিক্রি করছে। নাভানা রিয়েল স্টেট, আসিয়ান সিটি, বায়ো প্রোপার্টিজ লি., মিশন গ্রুপ, ডিভাইন হোল্ডিংস, আবেদিন ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লি., রিচমন্ড ডেভেলপার্স লি., দক্ষিণা রিয়েল স্টেট লি., ইউএস বাংলা গ্রুপ, বসুধা বিল্ডার্স প্রভৃতি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

নিউইয়র্কের এস্টোরিয়া এলাকায় রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব ১০ম বারের মতো আয়োজন করে রিহ্যাব হাউজিং ফেয়ার নিউইয়র্ক। উদ্বোধন করে গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান বলেন, আবাসন ব্যবসায় সকল প্রকার অনিয়ম প্রতিহত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে ইতোমধ্যে আবাসন প্রকল্প ক্রয় করে যারা প্রতারিত হয়েছেন বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সে সব ভূক্ত ভোগীরা। অভিযোগ শুনে প্রতিমন্ত্রী প্রবাসীদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রবাসী ভূক্তভোগীরা।

তবুও প্রবাসীদের মধ্যে  দেশে আবাসন গড়ার যে স্বপ্ন রয়েছে সে স্বপ্ন পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে বলেও জানালেন আবাসন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ